Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

সংগৃহীত

Advertisement

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি জানান তিনি।

তার ভাষ্য, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন, যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’

হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যার্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। কারণ বিশেষ আইনে তার সুযোগ নেই। তারাই সে আইন করে গেছেন। আমাদের একটা সংবিধান আছে। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭ এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা আইন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ফুল দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

হাসিনাকে ফুল দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

বিশ্লেষকদের মত ক্ষতির আশঙ্কা ভারতেরই বেশি

হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

বিবিসি বাংলার প্রতিবেদন হাসিনাকে পাঠাতে ভারতের দুই শর্ত

অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

গার্ডিয়ানের প্রতিবেদন অপদস্থ সাবেক নেতা ফেরার পরিকল্পনায়

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

আরও পড়ুন

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম