Logo
Logo
×

Advertisement

জাতীয়

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খান।

বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। আরও ছিলেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।

এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর কাছে ছয়টি দাবি পেশ করেন। প্রথম দাবিটি হচ্ছে, সারা দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব রেজিস্ট্রার পদ তৈরি করা। বর্তমান কাঠামোতে সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর লেগে যায়।

দ্বিতীয় দাবি, বিভিন্ন দেশের দূতাবাসে সাব রেজিস্ট্রারদের স্থায়ী পদ তৈরি করা। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে। প্রতারণাও কমবে।

তৃতীয় দাবি, জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি। অন্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা এই সুবিধা পান। জেলা রেজিস্ট্রাররা পান না।

চতুর্থ দাবি, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব ট্রেনিং একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণ। বক্তব্যে জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও মিলেছে।

পঞ্চম দাবি, প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন ডেডিকেটেড কম্পিউটার অপারেটর নিয়োগ।

ষষ্ঠ দাবিতে আছে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের বিষয়ে তিনটি দফা। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান ফি অনেক আগে ঠিক করা, যা বাজারদরের সঙ্গে মেলে না। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবিও আছে। বক্তব্যে বলা হয়, তাদের কেউই স্থায়ীভাবে নিয়োগ পাননি। প্রতিটি অফিসে দৈনিক ৬০ টাকা বেতনে কাজ করা উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করার কথাও বলা হয়েছে।

ভূমি অটোমেশন প্রকল্প পাস হওয়ায় দলিল লেখকেরা পেশা হারানোর শঙ্কা প্রকাশ করেছেন। তারা মন্ত্রীর কাছ থেকে পেশা বহাল থাকার ঘোষণা চান।

মহাসচিবের লিখিত এই বক্তব্যে পাঁচটি অগ্রগতির কথাও বলা হয়েছে। প্রথমত, সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন এসেছে। আগের আইনে জীবনকালীন ভোগাধিকার রেখে দান করার কোনো বিধান ছিল না। এবার ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত হয়েছে। এতে ভোগদখলের অধিকার রেখে দানের আইনি স্বীকৃতি মিলেছে।

দ্বিতীয়ত, নিয়োগ বিধিমালা প্রকাশ হয়েছে। ২০২৫ সালের ১৯ অক্টোবরের প্রজ্ঞাপনে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে নবম গ্রেডে যোগ দেওয়া সাব রেজিস্ট্রাররা পদোন্নতি পেয়ে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক হতে পারবেন। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও হয়ে গেছে।

তৃতীয়ত, নতুন সাব রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সাব রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ খালি আছে। এর মধ্যে ৮৪টি দ্রুত পূরণে ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

চতুর্থত, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প পাস হয়েছে। ২০২৫ সালের ২৫ নভেম্বর একনেক সভায় ৬৩২ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পায়। বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জাল-জালিয়াতি কমবে। রাজস্ব আয়ও অনেক বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

পঞ্চমত, ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মরত কর্মকর্তাদের এই ক্যাডারে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগের রাজস্ব আয় ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। বক্তব্যে বলা হয়, রাজস্ব ক্রমাগত বাড়লেও দীর্ঘদিন এই বিভাগে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি

সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি

আরও পড়ুন

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম