Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত মুসল্লি ও আলেম-ওলামার কাছে দোয়া চেয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

Advertisement

মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত মুসল্লি ও আলেম-ওলামার কাছে দোয়া চেয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমী, মাদ্রাসার জ্যেষ্ঠ মুফতি, মুহাদ্দিস ও সহকারী পরিচালক আল্লামা মুফতি জসীমউদ্দীন প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেক হায়াত দান করুন। তিনি মুসলিম উম্মাহর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, মহান আল্লাহ তাকে হায়াতে তৈয়্যবা দান করুন।

হাটহাজারীতে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন ব্যক্তিত্ব, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের হাটহাজারী উপজেলার ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র উপজেলা হিসেবে হাটহাজারীর ১৪১ জনকে ইসলামিক ফাউন্ডেশনে কাজ করার সুযোগ করে দিয়েছেন তিনি। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা হাটহাজারী উপজেলায় বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি ১৩২টি ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমাদের সন্তানদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য হাটহাজারীবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তার এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

এদিকে বার্ষিক মাহফিলের পাশাপাশি দস্তারবন্দি সম্মেলন বা বিশেষ সমাবর্তনে বৃহস্পতি ও শুক্রবার এই মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ হাজার হাজার তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ পাগড়ি দেওয়া হয়। মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাজারও মানুষ অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

মাশরাফিকে গ্রেফতারের দাবি

মাশরাফিকে গ্রেফতারের দাবি

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম