Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

ছবি: সংগৃহীত

Advertisement

হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন। সেই সঙ্গে পছন্দের মানুষ মিমকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা। শুধু তাই নয়, পবিত্র রমজান মাসেই বিয়ের প্রত্যাশা। এমন নানা ইচ্ছার কথা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এক ব্যক্তি। তার লেখা আবেগঘন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর খুলে দেওয়া হয় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানবাক্স খোলার কার্যক্রম।

দানবাক্সে পাওয়া চিঠিতে একটি লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’

চিঠির শেষে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। চিঠিতে হাজার কোটি টাকার মালিক হওয়ার পাশাপাশি মিমকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি জানিয়েছেন চিঠির লেখক। 

এবার পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাগলা মসজিদে দান করে থাকেন। দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। এবারও দানবাক্সে পাওয়া চিঠিতে ফুটে উঠেছে এক ব্যক্তির ব্যক্তিগত স্বপ্ন ও প্রার্থনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

কিশোরগঞ্জে ৩ শতাধিক বৈঠাসহ আটক ১

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

আরও পড়ুন

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম