Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

Advertisement

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আগামীতেও তারা এ কাজ অব্যাহত রাখবেন।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রু বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। ত্রিমুখী এই অভিযান মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করে এবং ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন হয়।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন আসনের সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যান্ড ড্রিল পরিবেশনা ও আকর্ষণীয় মহড়া দিবসটির উদযাপনে বিশেষ মাত্রা যোগ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯২

‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

ছাত্রলীগ পরিচয়ে ওসিকে হুমকি ‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার: অর্থমন্ত্রী

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আরও পড়ুন

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

সেনাকুঞ্জে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম