|
ফলো করুন |
|
|---|---|
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পূর্ববর্তী মামলায় ১৬৬ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২১ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানা মূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৪২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ১৭ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে কারাদণ্ড এবং ১ লাখ ২ হাজার ১০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৪ টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৭ হাজার ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেফতারদের সংখ্যা: চট্টগ্রাম ২৯, কক্সবাজার ১০, কুমিল্লা ৪৯, ব্রাহ্মণবাড়িয়া ২, চাঁদপুর ১৪, নোয়াখালী ১৭, ফেনী ৬, লক্ষ্মীপুর ১৪, রাঙামাটি ১ এবং খাগড়াছড়ি ১০ জন।
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ১২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয় এবং ১৩৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃতদের মধ্যে চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, কুমিল্লায় ১২২, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে ১০, নোয়াখালীতে ১২, লক্ষ্মীপুরে ২৭, রাঙ্গামাটিতে ১০, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
