Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

ঋতু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ নানা শারীরিক সমস্যা।

Advertisement

ঋতু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ নানা শারীরিক সমস্যা। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি বায়ুদূষণও এসব সমস্যার প্রকোপ বাড়িয়ে তুলছে। ফলে ভাইরাসজনিত সংক্রমণের পাশাপাশি দেখা দিচ্ছে অ্যালার্জির সমস্যাও। বিশেষ করে শিশুদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত? নাকি শুরুতেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা করানো প্রয়োজন? এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ কী?

চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া স্বাভাবিক। এর সঙ্গে বায়ুদূষণ ও বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যালার্জেন যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ফলে অনেকের মধ্যে সাধারণ সর্দি-কাশি ও ভাইরাল জ্বরের পাশাপাশি অ্যালার্জিজনিত সমস্যাও দেখা যাচ্ছে।   

সাধারণত ভাইরাসজনিত জ্বর তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমে আসে। এ ধরনের সংক্রমণে বেশির ভাগ ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধের প্রয়োজন হয় না। চিকিৎসক অজয় সরকারের মতে, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত সংক্রমণে অপ্রয়োজনে একাধিক ওষুধ সেবন করা উচিত নয়। বরং জ্বর কত দিন থাকছে এবং এর সঙ্গে নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, সেদিকে নজর রাখা জরুরি।

তবে জ্বরের সঙ্গে তীব্র কাঁপুনি, শরীরে প্রচণ্ড ব্যথা কিংবা চোখে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা ঠিক হবে না। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করানো যেতে পারে। পাশাপাশি শরীরের রক্তের বিভিন্ন উপাদানের অবস্থা জানতে কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষাও প্রয়োজন হতে পারে।

বিশেষ করে শিশুদের জ্বর হলে নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক বা একাধিক ওষুধ খাওয়ানোর পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বরের স্থায়িত্ব, উপসর্গের ধরন এবং শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা ও পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?

জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

আরও পড়ুন

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

নতুন বছরে ঘুরে আসতে পারেন বিশ্বের যেসব সেরা গন্তব্যে

নতুন বছরে ঘুরে আসতে পারেন বিশ্বের যেসব সেরা গন্তব্যে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম