Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

ফাইল ছবি

Advertisement

মুখের ভেতরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। ঝাল খাবার খাওয়ার কারণে জিভে ঘা হয়েছে, দাঁতের সঙ্গে ঘষা লেগেছে কিংবা শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে, এমন ধারণা থেকে সমস্যাটি এড়িয়ে যান। 

কিন্তু জিভে দীর্ঘদিন ঘা থাকা, অস্বাভাবিক দাগ কিংবা ব্যথার পেছনে কখনো গুরুতর রোগের কারণও থাকতে পারে। এমনকি এগুলো জিভের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই কোন পরিবর্তনগুলো দেখলে সতর্ক হওয়া জরুরি, তা জানা প্রয়োজন।

জিভের ক্যানসার মুখগহ্বরের ক্যানসারের একটি ধরন। জিভের কোষে অস্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটলে এ রোগের সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে এর লক্ষণগুলো অনেক সময় সাধারণ মুখের ঘা বা দাঁতের সমস্যার মতো মনে হতে পারে। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয়।

যেসব লক্ষণ অবহেলা করবেন না

জিভে কোনো ঘা হওয়ার পর দীর্ঘদিনেও না শুকালে সতর্ক হতে হবে। বিশেষ করে জিভের এক পাশে সাদা বা লাল দাগ দেখা গেলে, অকারণে ব্যথা হলে কিংবা জিভ মোটা বা ফুলে আছে বলে মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ ছাড়া জিভ থেকে রক্তপাত, খাবার চিবানো বা গিলতে অসুবিধা এবং মুখের ভেতরে কোনো অস্বাভাবিক পিণ্ড অনুভূত হলেও অবহেলা করা উচিত নয়।

জিভের ক্যানসারের ক্ষেত্রে আরেকটি উদ্বেগের বিষয় হলো, ক্যানসার কোষ জিভ থেকে গলার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়তে পারে। এমনকি জিভে টিউমার খুব বড় না হলেও গলার লসিকাগ্রন্থিতে ক্যানসার ছড়িয়ে পড়ার ঘটনা ঘটতে পারে। তাই চিকিৎসকেরা প্রয়োজন অনুযায়ী জিভের পাশাপাশি গলার লসিকাগ্রন্থিও পরীক্ষা করেন।

কেন হয় জিভের ক্যানসার?

জিভের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক। ধূমপান, পান, জর্দা ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের সঙ্গে এ রোগের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন তামাক সেবন করলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

তবে তামাক সেবন না করলেও জিভের ক্যানসার হতে পারে। অর্থাৎ, ধূমপান বা তামাক চিবোনোর অভ্যাস নেই বলে এ রোগের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন বয়সের মানুষের মধ্যেও এ রোগ দেখা যেতে পারে।

এ ছাড়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণের সঙ্গে মুখগহ্বর ও গলার কিছু ক্যানসারের সম্পর্ক রয়েছে। বিশেষ করে গলার পেছনের অংশ বা ওরোফ্যারিংক্সের ক্যানসারের ক্ষেত্রে নির্দিষ্ট ধরনের এই ভাইরাসের ভূমিকা রয়েছে। তবে জিভের সামনের ও নড়াচড়া করতে পারে এমন অংশের ক্যানসারের ক্ষেত্রে এইচপিভির ভূমিকা তুলনামূলকভাবে কম। তাই জিভের ক্যানসারের একমাত্র বা প্রধান কারণ হিসেবে এই ভাইরাসকে বিবেচনা করা ঠিক নয়। 

যেভাবে ঝুঁকি কমাবেন

জিভের ক্যানসারের ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে সচেতন থাকা জরুরি।

১. ধূমপান, জর্দা, পান ও সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে।

২. অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে বা সেবনের পরিমাণ কমাতে হবে।

৩. নিয়মিত দাঁত ব্রাশ করা এবং মুখগহ্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

৪. মুখে কোনো ঘা, দাগ বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা করা যাবে না।

৫. কোনো ঘা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে দন্তচিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

মনে রাখতে হবে, জিভে ঘা বা সাদা-লাল দাগ দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন নয়। তবে দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলে নিজে থেকে কারণ নির্ধারণ না করে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোই নিরাপদ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসার সুযোগও বাড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

কর্মক্ষেত্রে যে ৭ ভুল আটকে দিতে পারে পদোন্নতি

কর্মক্ষেত্রে যে ৭ ভুল আটকে দিতে পারে পদোন্নতি

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

জেনে নিন জ্বর হলে গোসল করবেন কিনা

জেনে নিন জ্বর হলে গোসল করবেন কিনা

আরও পড়ুন

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

জিভে সাদা বা লাল দাগ, অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

নতুন বছরে ঘুরে আসতে পারেন বিশ্বের যেসব সেরা গন্তব্যে

নতুন বছরে ঘুরে আসতে পারেন বিশ্বের যেসব সেরা গন্তব্যে

জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?

জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম