Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

Advertisement

শিশুকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা এবং পড়ার জন্য শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সবচেয়ে কার্যকর উপায়। বাবা-মায়ের ধৈর্য, সঠিক কৌশল এবং ইতিবাচক আচরণ শিশুর শেখার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দেয়। সব মা-বাবাই চান, সন্তান পড়াশোনায় ভালো করুক। তাই শিশুকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে জোর না করে চাই সহানুভূতিশীল, আনন্দময় এবং রুটিনমাফিক পরিবেশ তৈরি করা সবচেয়ে জরুরি। কিন্তু অনেক পরিবারে ভালো ফলের জন্য শিশুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়। তা মোটেও ঠিক নয়।

তবে উদ্বেগের বিষয় হচ্ছে— শিশুদের শেখার আগ্রহ কমছে। এর পেছনে বিভিন্ন কারণ থাকলেও স্মার্টফোনের প্রভাব গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বই পড়ার বদলে শিশুরা সামাজিক মাধ্যমে স্ক্রল করছে ও ছোট ভিডিও দেখছে। এতে তারা অনেক কিছু শিখছে বলে মনে করলেও তা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার অভ্যাস কমে যাচ্ছে।

এতে পড়াশোনায় অনীহা বা মনোযোগের অভাবের পেছনে হতাশা ও নিরুৎসাহ থাকতে পারে। অনেক শিশু অবাধ্যতা বা উদাসীনতার আড়ালে নিজেদের হতাশা লুকিয়ে রাখে। 

তবে প্রতিটি শিশুরই কোনো না কোনো বিষয়ে আগ্রহ ও ভালো করার ইচ্ছা থাকে। মনোযোগ ও শেখার অশনাক্ত সমস্যা থেকেও হতাশা তৈরি হতে পারে। এসব বিষয়ে মা-বাবা ও শিক্ষকদের সচেতন থাকা ভীষণ জরুরি। শেখার সামান্য সমস্যাও শিশুর উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি বাড়াতে পারে। 

বিভিন্ন বয়সের শিক্ষার্থীর ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর বলে অনেক পরিবার মনে করে থাকে। এতে শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়, পরিবারের সদস্যদের মধ্যে পড়াশোনা নিয়ে বিরোধ কমে এবং স্কুলে ভালো করার সুযোগ বাড়ে। 

আর পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে শিশুকে মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে দূরে রেখে নির্দিষ্ট সময়ে পড়তে বসান। সন্ধ্যার শুরুতে পরিবারের সবাই মিলে ‘লাইব্রেরি আওয়ার’ রাখতে পারেন। এ সময় টেলিভিশন, ভিডিও গেম ও মোবাইল বন্ধ থাকবে। 

সে জন্য রান্নাঘর বা খাবার টেবিলের মতো পারিবারিক জায়গায় শিশুর পড়ার ব্যবস্থা করুন। সেই সঙ্গে ছোট শিশুর পড়ার সময় পাশে থাকুন, যাতে প্রয়োজনে সাহায্য ও উৎসাহ দিতে পারেন। পড়াশোনা শেষে তাদের খেলাধুলার সুযোগ করে দিন। তবে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা যাবে।

আর শিশুর যদি কোনো হতাশা থাকে, তা দূর করতে সমালোচনার চেয়ে উৎসাহ বেশি দিন। দক্ষতা বাড়াতে ভুল ধরিয়ে দেওয়া প্রয়োজন হলেও তার পাশাপাশি উৎসাহ দিতে হবে। উৎসাহ দেওয়া মানে মিথ্যা প্রশংসা নয়; শিশুর ছোট ছোট অগ্রগতিও খেয়াল করুন। শুধু ভুল নয়, তার উন্নতির দিকগুলো নিয়েও কথা বলুন। নতুন কিছু শেখা বা চ্যালেঞ্জ নেওয়ার সময় উৎসাহ পেলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে। 

শিশুকে বোঝান, চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ানো সম্ভব। জন্মগত প্রতিভা বা বুদ্ধিমত্তার চেয়ে তার প্রচেষ্টার প্রশংসা করুন। ভালো নম্বরের পাশাপাশি নতুন কিছু শেখার জন্যও উৎসাহ দিন। এতে শিশুর মধ্যে নিজে থেকে ভালো করার মানসিকতা তৈরি হবে। ফলে মা-বাবার বারবার তাগাদা দেওয়ার প্রয়োজন হবে না। আর শিশুর পছন্দের বিষয়গুলো আপনার ভালো না লাগলেও সেগুলোর প্রতি আগ্রহ দেখান। শেখার আগ্রহ তৈরি হয় কৌতূহল থেকে। তাই শিশুর প্রশ্ন ও জানার আগ্রহকে উপেক্ষা না করে উৎসাহ দিন। তার পছন্দের বিষয় নিয়ে কথা বলুন, প্রশ্ন করুন এবং একসঙ্গে জানার চেষ্টা করুন। আগ্রহকে কোনো কাজ বা লক্ষ্যে রূপ দিতেও সাহায্য করুন। পুরস্কার বা শাস্তির ভয় দেখিয়ে সাময়িক মনোযোগ বাড়ানো গেলেও এতে শেখার প্রকৃত আগ্রহ তৈরি হয় না।

শুধু তাই নয়, শিশু স্কুলে কী শিখছে, তা নিয়ে কথা বলুন। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয় কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে তারা সমাজের উপকার করতে পারে, তা বোঝান। এ ধরনের কথোপকথন স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতেও সাহায্য করতে পারে। তাই বাড়ির কাজের খোঁজ নেওয়ার আগে স্কুলে কী শিখেছে, তা জানতে চান। 

অনেক শিশু নিজেদের ভালো দিকগুলো বুঝতে পারে না। তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এই স্বীকৃতি দীর্ঘদিন তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু ভালো নম্বর বা ব্যক্তিগত সাফল্যকে জীবনের লক্ষ্য মনে করলে শিশুর শেখার আগ্রহ কমতে পারে। এতে উদ্বেগ ও মানসিক চাপও বাড়ে। তাই সাফল্যকে পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে তুলে ধরুন। সমাজের উপকার হয় এমন কাজে শিশুকে যুক্ত করুন এবং নিজেরাও অংশ নিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেনে নিন জ্বর হলে গোসল করবেন কিনা

জেনে নিন জ্বর হলে গোসল করবেন কিনা

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

আরও পড়ুন

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম