Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

ফাইল ছবি

Advertisement

পুরুষদের মধ্যে সাধারণ ক্যানসারগুলোর একটি প্রোস্টেট ক্যানসার। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে এ রোগের স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না। তবে রোগটি বাড়তে থাকলে প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন, যৌন স্বাস্থ্যের সমস্যা কিংবা শরীরের বিভিন্ন অংশে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন নয়। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক পরিবর্তন অবহেলা করা উচিত নয়।

প্রোস্টেট হলো পুরুষদের মূত্রাশয়ের ঠিক নিচে অবস্থিত ছোট, আখরোটের মতো একটি গ্রন্থি। এটি এমন তরল তৈরি করে, যা শুক্রাণুকে পুষ্টি জোগায়। এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বেড়ে টিউমার তৈরি করলে তাকে প্রোস্টেট ক্যানসার বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এ ক্যানসার ধীরে ধীরে বাড়ে এবং প্রাথমিক অবস্থায় প্রোস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

প্রোস্টেট ক্যানসারের সম্ভাব্য পাঁচটি সতর্কসংকেত হলো—

১. প্রস্রাবের ধারায় পরিবর্তন: প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, শুরু করতে দেরি হওয়া, প্রস্রাবের সময় চাপ দিতে হওয়া কিংবা থেমে থেমে প্রস্রাব হওয়া প্রোস্টেটের সমস্যার লক্ষণ হতে পারে। টিউমার বড় হলে মূত্রনালিতে চাপ সৃষ্টি করতে পারে।

২. ঘন ঘন প্রস্রাব: বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, হঠাৎ তীব্র চাপ অনুভব করা কিংবা প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া দেখা দিতে পারে।

৩. প্রস্রাব বা বীর্যে রক্ত: প্রস্রাব কিংবা বীর্যের সঙ্গে রক্ত বের হওয়া উদ্বেগের লক্ষণ। সংক্রমণ বা প্রদাহের কারণেও এমন হতে পারে। তবে প্রোস্টেটের অস্বাভাবিকতা বা ক্যানসারের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হয়।

৪. যৌন স্বাস্থ্যে পরিবর্তন: লিঙ্গোত্থানে সমস্যা, তা ধরে রাখতে অসুবিধা কিংবা বীর্যপাতের সময় ব্যথা প্রোস্টেটের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

৫. কোমর ও শ্রোণিতে ব্যথা: ক্যানসার প্রোস্টেটের বাইরে ছড়িয়ে হাড়ে পৌঁছালে কোমর, নিতম্ব, উরু বা শ্রোণিতে দীর্ঘস্থায়ী ব্যথা কিংবা শক্তভাব দেখা দিতে পারে। এটি রোগের অগ্রসর পর্যায়ের লক্ষণ হতে পারে।

এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, একই ধরনের সমস্যা অন্য রোগেও হতে পারে। তাই উপসর্গের ভিত্তিতে নিজে থেকে ক্যানসার নির্ণয় না করে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

আরও পড়ুন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম