Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিদিনের ব্যস্ততায় আমরা অনেকেই আধুনিক শৌচাগারের নানা খুঁটিনাটি বিষয় খেয়াল করলেও তার পেছনের যুক্তি নিয়ে খুব একটা ভাবি না। যেমন—কমোডের ফ্লাশে ছোট ও বড় দুটি বোতামের উপস্থিতি। সাধারণত অফিস, শপিংমল, বিমানবন্দর বা আধুনিক বাসাবাড়ির কমোডে এই ব্যবস্থা চোখে পড়ে। অনেকেই না বুঝে একসঙ্গে দুটি বোতাম চেপে বসেন, আবার কেউ কেউ এর আসল উদ্দেশ্যই জানেন না। অথচ সামান্য সচেতনতাতেই এই ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ পানি বাঁচানো সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকার কারণ এবং কোন বোতামের কী কাজ।

দুটি বোতাম রাখার আসল কারণ

মূলত পানির অপচয় কমাতেই আধুনিক কমোডের ফ্লাশে দুটি বোতামের ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো মডেলের কমোডে সাধারণত একটি হাতল বা বোতাম থাকলেও নতুন মডেলগুলোতে দেখা যায় দুটি আলাদা বোতাম। আকারে ছোট-বড় এই বোতাম দুটির কাজও আলাদা। দুটির মাধ্যমে কমোড পরিষ্কারের জন্য ভিন্ন পরিমাণ পানি বের হয়।

ছোট ও বড় বোতামের কাজ

ছোট বোতাম: এটি ব্যবহার করা হয় তরল বর্জ্য, অর্থাৎ প্রস্রাবের পর কমোড পরিষ্কার করতে। এটি চাপলে সাধারণত প্রায় ৩ লিটার পানি বের হয়।

বড় বোতাম: এটি কঠিন বর্জ্য পরিষ্কারের জন্য। এটি চাপলে প্রায় ৬ লিটার পানি বের হয়। অর্থাৎ মলত্যাগের পর কমোড পরিষ্কার করতে বড় বোতামটি ব্যবহার করতে হয়।

ব্যবহারের সঠিক নিয়ম ও সতর্কতা

তবে ফ্লাশের প্রযুক্তি ও মডেলভেদে পানির পরিমাণে কিছুটা পার্থক্য হতে পারে। অনেকেই না বুঝে দুটি বোতাম একসঙ্গে চেপে ধরেন। এতে প্রয়োজনের তুলনায় বেশি পানি খরচ হতে পারে। অথচ বর্জ্যের ধরন অনুযায়ী সঠিক বোতামটি ব্যবহার করলে পানির অপচয় অনেকটাই কমানো সম্ভব।

পরিবেশ ও পানি সাশ্রয়ে ভূমিকা

মূলত পানির সাশ্রয় এবং পরিবেশের ওপর চাপ কমানোর লক্ষ্যেই কমোডে এই ডুয়াল ফ্লাশ ব্যবস্থা চালু করা হয়েছে। ছোট প্রয়োজনের জন্য কম পানি এবং বড় প্রয়োজনের জন্য বেশি পানি ব্যবহারের সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

আরও পড়ুন

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

কমোডের ফ্লাশে ছোট-বড় দুটি বোতাম কেন, কোনটির কাজ কী?

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

শীতকালে বাড়ে ফুসফুসের ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম

শীতকালে বাড়ে ফুসফুসের ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম