Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

ছবি: সংগৃহীত

Advertisement

চোখে অ্যালার্জি হলে চুলকানি, লালচে ভাব ও প্রদাহের মতো সমস্যা দেখা দেয়। এ ধরনের অস্বস্তি কমাতে অনেকেই আই ড্রপ ব্যবহার করেন। তবে কিছু ক্ষেত্রে আই ড্রপের তুলনায় মুখে খাওয়ার অ্যান্টিহিস্টামিন ওষুধ দীর্ঘ সময় স্বস্তি দিতে পারে। কারণ, এসব ওষুধের কার্যকারিতা শরীরে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

হেলথলাইফের তথ্য অনুযায়ী, চোখের অ্যালার্জি বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলো এমন একটি অবস্থা, যেখানে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অ্যালার্জি সৃষ্টিকারী কোনো উপাদানের প্রতি প্রতিক্রিয়া দেখায়।

অ্যালার্জির প্রতিক্রিয়া হলে শরীর থেকে হিস্টামিন নামের এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়। এটি চোখে চুলকানি ও প্রদাহ সৃষ্টি করে। অ্যান্টিহিস্টামিন ওষুধ হিস্টামিনের মতো একই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে এর কার্যক্রম বাধাগ্রস্ত করে। মুখে খাওয়ার অ্যান্টিহিস্টামিন সারা শরীরে কাজ করে এবং কিছু আই ড্রপের তুলনায় দীর্ঘ সময় উপসর্গ থেকে স্বস্তি দিতে পারে।

চোখের অস্বস্তি কমাতে কৃত্রিম অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার্সও ব্যবহার করা হয়। তবে এতে অ্যান্টিহিস্টামিন উপাদান না থাকায় এটি সরাসরি অ্যালার্জির প্রতিক্রিয়া বন্ধ করতে পারে না। কিছু কৃত্রিম অশ্রুতে বোতলের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তবে এসব উপাদান কখনো কখনো চোখে জ্বালাপোড়া বা অস্বস্তি তৈরি করতে পারে।

চোখের অ্যালার্জি নিয়ন্ত্রণে মাস্ট সেল স্ট্যাবিলাইজারও কার্যকর হতে পারে। অ্যান্টিহিস্টামিন যেখানে হিস্টামিনের প্রভাব আটকে দেয়, সেখানে মাস্ট সেল স্ট্যাবিলাইজার হিস্টামিন নিঃসরণই প্রতিরোধে সহায়তা করে।     

এ ছাড়া চোখের রক্তনালি সংকুচিত করে অ্যালার্জির উপসর্গ কমাতে ডিকনজেস্ট্যান্ট আই ড্রপ ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিন এসব ড্রপ ব্যবহার করলে উল্টো চোখের লালচে ভাব বেড়ে যেতে পারে। ওষুধের কার্যকারিতা শেষ হওয়ার পর রক্তনালিগুলো স্বাভাবিকের চেয়ে বেশি প্রসারিত হয়ে যাওয়ার কারণে এমনটা ঘটে। একে রিবাউন্ড রেডনেস বলা হয়।

চোখের অ্যালার্জির চিকিৎসায় নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (এনএসএআইডি) ব্যবহার করা হয়। এসব ওষুধ প্রদাহ কমানোর পাশাপাশি চোখের ব্যথা ও অস্বস্তি উপশমে সহায়তা করে। অন্যদিকে, কর্টিকোস্টেরয়েড রোগ প্রতিরোধব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়া দমন করে এবং প্রদাহ সৃষ্টিকারী কিছু উপাদানের উৎপাদন কমিয়ে অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করে।

কিছু ক্ষেত্রে অ্যালার্জি ইনজেকশন বা অ্যালার্জেন ইমিউনোথেরাপিও ব্যবহার করা হয়। অনেকটা টিকার মতো কাজ করা এই চিকিৎসা ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানের প্রতি সহনশীল করে তোলে।

ঘরোয়া কিছু সতর্কতা

ওষুধের পাশাপাশি ঘরেও কিছু সতর্কতা মেনে চললে চোখের অ্যালার্জির ঝুঁকি ও উপসর্গ কমানো সম্ভব। ঘরের আর্দ্রতা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখলে ছত্রাকের বৃদ্ধি সীমিত করা যায়।

এ ছাড়া বিছানার চাদর, বালিশের কভারসহ বিছানার ব্যবহার্য কাপড় নিয়মিত ধুতে হবে। অন্তত ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে এসব কাপড় ধুলে অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান দূর করতে সহায়তা করে।

চোখের অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দুটিই গুরুত্বপূর্ণ। তবে কোন ধরনের ওষুধ বা আই ড্রপ ব্যবহার করা প্রয়োজন, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। বিশেষ করে স্টেরয়েড ও ডিকনজেস্ট্যান্ট আই ড্রপ নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়।

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো খাবেন, জানালেন বিশেষজ্ঞরা

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো খাবেন, জানালেন বিশেষজ্ঞরা

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

আরও পড়ুন

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

বাদামি চিনি কি সত্যিই সাদা চিনির চেয়ে ভালো?

বাদামি চিনি কি সত্যিই সাদা চিনির চেয়ে ভালো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম