Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

Advertisement

নিয়মিত মাইগ্রেনের সমস্যায় ভোগা অনেকেই বুঝতে পারেন না, ঠিক কোন কারণে তাদের মাথাব্যথা বাড়ছে। অনিয়মিত ঘুম, কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা কিংবা দীর্ঘ সময় কোলাহলপূর্ণ পরিবেশে থাকা—এসব বিষয়কে স্বাভাবিক জীবনযাপনের অংশ মনে হলেও এগুলো মাইগ্রেনের তীব্রতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

মাইগ্রেনপ্রবণ ব্যক্তিদের মস্তিষ্ক সাধারণত বিভিন্ন ধরনের শারীরিক ও পরিবেশগত পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল থাকে। এ কারণে মাইগ্রেন নিয়ন্ত্রণে দৈনন্দিন জীবনযাপনের ধরন বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘুমের অনিয়ম এ সমস্যার অন্যতম কারণ হতে পারে।

প্রতিদিন ঘুমানোর সময় পরিবর্তন করা, রাত জেগে থাকা কিংবা পর্যাপ্ত ঘুম না হওয়া শরীরের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়। আবার প্রয়োজনের তুলনায় বেশি ঘুমালেও কারও কারও মাইগ্রেনের আক্রমণ শুরু হতে পারে।

তাই মাইগ্রেনের সমস্যা কমাতে পর্যাপ্ত ঘুমের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জেগে ওঠার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে আশপাশের পরিবেশের প্রতিও নজর দেওয়া জরুরি। যানবাহনের অতিরিক্ত শব্দ, উচ্চস্বরে গান, কর্মক্ষেত্রের কোলাহল কিংবা হেডফোনে দীর্ঘক্ষণ জোরে গান শোনা মাইগ্রেনের উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে।

এছাড়া দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকা, অতিরিক্ত উজ্জ্বল আলো, দ্রুত পরিবর্তনশীল দৃশ্য এবং তীব্র গন্ধও মাইগ্রেনের উদ্দীপক হিসেবে কাজ করতে পারে। এসব কারণে ইন্দ্রিয়ের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যা মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

মাইগ্রেনের সঙ্গে মানসিক চাপের সম্পর্কও বেশ গভীর। কাজের অতিরিক্ত চাপ, কঠোর সময়সীমার মধ্যে দায়িত্ব শেষ করার তাড়া, মানসিক অবসাদ এবং বিশ্রামের ঘাটতি মাইগ্রেনের ঝুঁকি বাড়াতে পারে। তবে শুধু মানসিক চাপের সময়ই যে মাইগ্রেন দেখা দেয়, বিষয়টি এমন নয়। অনেকের ক্ষেত্রে চাপ কমে যাওয়ার পরও মাথাব্যথা শুরু হতে পারে। যেমন—দীর্ঘদিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে কিংবা সাপ্তাহিক ছুটির শুরুতে মাইগ্রেনের আক্রমণ দেখা দিতে পারে।

খাদ্যাভ্যাসের অনিয়মও মাইগ্রেনের অন্যতম কারণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা, সকালের নাশতা বাদ দেওয়া, শরীরে পানির ঘাটতি তৈরি হওয়া এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে। তাই কখন, কী খাচ্ছেন এবং কতটুকু পানি পান করছেন, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।

মাইগ্রেনের কারণ শনাক্ত করতে নিজের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে মাথাব্যথা শুরুর সময়ের সম্পর্ক পর্যবেক্ষণ করা কার্যকর হতে পারে। কারণ মাইগ্রেন সাধারণ কোনো মাথাব্যথা নয়; এটি স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি জটিল শারীরিক অবস্থা। এ সমস্যায় মাথার এক বা উভয় পাশে স্পন্দনশীল ব্যথা, বমি বমি ভাব, বমি এবং আলো ও শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দিতে পারে। কখনো এই উপসর্গ কয়েক ঘণ্টা, আবার কখনো কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়।

তবে মাইগ্রেনের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। অতিরিক্ত ওষুধ সেবনের কারণে উলটো মাথাব্যথার নতুন সমস্যা তৈরি হতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘মেডিকেশন-ওভারইউজ হেডেক’ নামে পরিচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের একটি ডায়েরি রাখা উপকারী। সেখানে প্রতিদিনের ঘুমের সময়, খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং আশপাশের পরিবেশের বিবরণ লিখে রাখা যেতে পারে। এতে কোন বিষয়গুলো মাইগ্রেনের আক্রমণ বাড়াচ্ছে, তা চিহ্নিত করা সহজ হয়। পাশাপাশি চিকিৎসকের জন্যও রোগীর সমস্যা বুঝে উপযুক্ত চিকিৎসা নির্ধারণ করা সুবিধাজনক হয়।

অন্যদিকে, হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা শুরু হলে কিংবা মাথাব্যথার সঙ্গে শরীরের কোনো অংশ দুর্বল হয়ে যাওয়া, বিভ্রান্তি বা কথা বলতে অসুবিধার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

মাইগ্রেন নিয়ন্ত্রণের জন্য শুধু ব্যথা শুরু হওয়ার পর ওষুধ গ্রহণ করাই যথেষ্ট নয়। বরং কোন অভ্যাসগুলো মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, তা বুঝে জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মাইগ্রেনের আক্রমণ কমানো এবং স্বাভাবিক জীবনযাপন সহজ করা সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাথা যন্ত্রণা মানেই কি মাইগ্রেন?

মাথা যন্ত্রণা মানেই কি মাইগ্রেন?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

প্রচণ্ড গরমে মাথাব্যথা, মাইগ্রেন নাকি সাইনাস সমস্যা? বুঝবেন কীভাবে

প্রচণ্ড গরমে মাথাব্যথা, মাইগ্রেন নাকি সাইনাস সমস্যা? বুঝবেন কীভাবে

আরও পড়ুন

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

যেসব দৈনন্দিন অভ্যাস বাড়াতে পারে আপনার মাইগ্রেনের সমস্যা

বাদামি চিনি কি সত্যিই সাদা চিনির চেয়ে ভালো?

বাদামি চিনি কি সত্যিই সাদা চিনির চেয়ে ভালো?

শীতে শরীর উষ্ণ রাখবে যে ১০ খাবার

শীতে শরীর উষ্ণ রাখবে যে ১০ খাবার

বাসার বরফ ঘোলাটে কিন্তু রেস্তোরাঁর বরফ স্বচ্ছ, কারণ কী

বাসার বরফ ঘোলাটে কিন্তু রেস্তোরাঁর বরফ স্বচ্ছ, কারণ কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম