Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

ছবি: এআই

Advertisement

শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চাপার নির্মল আনন্দটাই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ সামলাতে পারেন না, তার দৃশ্য নতুন নয়।

খেলার মাঠের সেই চেনা আনন্দটুকু যে বয়স্ক বয়সেও শরীর ও মন চাঙা রাখতে পারে, তা অনেকেরই অজানা। দোলনায় দোলা কেবল ‘ছোটদের খেলা’ নয়; বরং একঘেয়েমি ছাড়া সক্রিয় থাকার এবং সুস্থ থাকার চমৎকার এক কৌশল।

শরীরের অজান্তেই ব্যায়াম

দোলনায় বসে ছন্দ ঠিক রাখতে হলে পায়ের ওপর জোর দিতে হয়। পাশাপাশি দোলনার শিকল শক্ত করে ধরে শরীরের ভারসাম্যও রাখতে হয়। এই সহজ কাজগুলো করতে গিয়েই হাত-পা আর পেটের পেশিতে টান পড়ে, বেড়ে যায় হৃৎস্পন্দন। এতে সচল ও ভালো থাকে হৃদযন্ত্র।

অস্থিসন্ধিতে আরাম ও ক্যালোরি ক্ষয়

দৌড়ানো কিংবা ভারী ব্যায়ামে অনেকেরই হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা কিংবা ঝাঁকুনির অস্বস্তি হয়। তুলনায় দোলনায় দোলা বেশ আরামদায়ক। নিয়মিত দুললে রক্তসঞ্চালন বাড়ে, শরীরের নমনীয়তাও উন্নত হয়।

এক ঘণ্টা দোলনায় দুললে প্রায় ১০০ থেকে ২০০ ক্যালোরি পর্যন্ত ক্ষয় হতে পারে। এটি অবশ্য পূর্ণাঙ্গ ব্যায়ামের বিকল্প নয়; তবে সারা দিন বসে কাজ করার পর শরীরকে একটু নাড়িয়ে নেওয়ার জন্য মন্দ নয়।

ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধি

দোলনার গতির সঙ্গে শরীরের ছন্দ মেলাতে গিয়ে তৈরি হয় এক সূক্ষ্ম সমন্বয়। এতে শারীরিক ভারসাম্য যেমন বাড়ে, তেমনি বাড়ে পারিপার্শ্বিক সচেতনতা ও একাগ্রতা।

মনের প্রশান্তি ও চাপ মুক্তি

যোগব্যায়াম বা মেডিটেশনের মতো দোলনার ছন্দোময় দুলুনি মনের ওপরও প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। এতে শ্বাস-প্রশ্বাস ধীর হয়, কমে স্নায়বিক চাপ। একই সঙ্গে শরীর থেকে নিঃসৃত হয় ‘এন্ডরফিন’—যা মূলত মন ভালো রাখার হরমোন। সারা দিনের ক্লান্তি আর অস্থিরতা কাটিয়ে মনকে শান্ত করতে তাই কয়েক মুহূর্তের দোলনা-বিলাস বেশ কার্যকর হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুম থেকে উঠেই যে অভ্যাস আপনার সুস্থ ও দীর্ঘায়ু জীবন দিতে পারে

ঘুম থেকে উঠেই যে অভ্যাস আপনার সুস্থ ও দীর্ঘায়ু জীবন দিতে পারে

আরও পড়ুন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? পার্থক্য বুঝবেন যে ৫ লক্ষণে

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম