Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

ফাইল ছবি

Advertisement

পরিবারের কারও ডায়াবেটিস থাকলে অন্য সদস্যদের মধ্যেও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অনেকেই মনে করেন, বাবা-মা কিংবা ভাই-বোনের ডায়াবেটিস থাকলে একসময় নিজেরও এ রোগ হবে। তবে চিকিৎসকরা বলছেন, পারিবারিক ইতিহাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ালেও এটি অবধারিত নয়। জীবনযাপনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো, এমনকি রোগটি প্রতিরোধও করা সম্ভব।

চিকিৎসকরা জানান, ডায়াবেটিসের ঝুঁকিতে জিনগত প্রভাব থাকলেও শুধু বংশগত কারণেই এ রোগ হয় না। পরিবারের সদস্যদের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ঘুমের ধরন, মানসিক চাপ ও শরীরে চর্বি জমার প্রবণতাও অনেক ক্ষেত্রে একই রকম হতে পারে। এ ছাড়া পেটে অতিরিক্ত চর্বি, ব্যায়ামের অভাব, অস্বাস্থ্যকর খাবার, অপর্যাপ্ত ঘুম, ধূমপান এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ:

- প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা।

- সপ্তাহে অন্তত দুই দিন পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম করা।

- চিনিযুক্ত পানীয় ও পরিশোধিত খাবার কম খাওয়া।

- খাদ্যতালিকায় শাকসবজি, ডাল, প্রোটিন ও গোটা ফল রাখা।

- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।

- ধূমপানসহ সব ধরনের তামাক পরিহার করা।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস প্রতিরোধে নিখুঁত জীবনযাপন জরুরি নয়; বরং ছোট ছোট অভ্যাসে ধারাবাহিক পরিবর্তনই কার্যকর।

তারা জানান, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা করা উচিত নয়। কারণ প্রি-ডায়াবেটিস ও ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। তাই ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এইচবিএ১সি কিংবা ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষার মাধ্যমে আগেভাগেই ঝুঁকি শনাক্ত করা প্রয়োজন। বিশেষ করে ভারতীয়দের বিভিন্ন ওজনেই ডায়াবেটিস হতে পারে বলে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করানোর গুরুত্ব রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

দুধ পানে পুরুষের টেস্টোস্টেরন কমে, যা বলছে গবেষণা

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো খাবেন, জানালেন বিশেষজ্ঞরা

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো খাবেন, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

পরিবারে ডায়াবেটিস থাকলেও ঝুঁকি কমাবেন যে ৬ উপায়ে

রাতে যে ভুল করলে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরন হরমোন

রাতে যে ভুল করলে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরন হরমোন

ওষুধ ছাড়াই টেস্টোস্টেরন বাড়ানোর ৬ সহজ উপায়

ওষুধ ছাড়াই টেস্টোস্টেরন বাড়ানোর ৬ সহজ উপায়

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম