রাতে যে ভুল করলে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরন হরমোন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাতের পর রাত কম ঘুমিয়ে দিন কাটাচ্ছেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে আপনার শরীর ঠিকই আছে। কিন্তু এ সমস্যা আপনার তৈরি হচ্ছে তলে তলে। মাত্র ঘণ্টা চারেকের ঘুম একজন পুরুষের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে।
কারণ রাতের ঘুম ও জীবনযাত্রার কিছু অভ্যাসের কারণে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। আপনার শরীরে দৈনিক টেস্টোস্টেরনের বড় একটি অংশই তৈরি হয় রাতের গভীর ঘুমের সময়।
কাজের চাপ, দুশ্চিন্তায় ঘুম কম হওয়া স্বাভাবিক। কিন্তু রাতের পর রাত যদি ঘুম কম হয়, তাহলে খুবই মুশকিল। প্রতিদিনের যাপন ও কাজের ধারায় ‘স্লিপ সাইক্ল’ বদলে যাচ্ছে প্রতিনিয়ত। কখনো রাত জেগে অফিসের কাজ, আবার কখনো বেশি রাত অবধি টিভি দেখা, ল্যাপটপ অথবা মোবাইল ঘাঁটাঘাঁটি করে কাটিয়ে দেন। সব মিলিয়ে ঘুমের সময় প্রতিদিনই বদলাচ্ছে।
কিন্তু আপনার শরীরের ঘড়ি কি অত দ্রুত সময় পালটাতে পারছে? ফলে ঘুমের অভাবে ক্লান্তি ও অবসাদ গ্রাস করছে। আরও একটি সমস্যা হচ্ছে, যা হলো কম ঘুম পুরুষের শুক্রাণুদের মান কমিয়ে দিচ্ছে। ফলে বন্ধ্যত্বের সমস্যা আরও বেড়ে যাচ্ছে।
মনে রাখবেন, আপনার শরীরেরও একটি ঘড়ি আছে, যাকে বলে ‘জৈবিক ঘড়ি’। এই ঘড়ি নির্দিষ্ট ছন্দে চলে। দেহঘড়ির এই ছন্দ মেনে ২৪ ঘণ্টা ধরে নানা গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যকলাপ চলতে থাকে। রাতে নির্দিষ্ট সময়ে ঘুম আসে, সকালে ঘুম ভাঙে এবং নির্দিষ্ট সময়ে খিদে পায়। এই জৈবিক সময়ছন্দকে বলা হয় ‘সার্কাডিয়ান রিদম’ বা ‘বায়োলজিক্যাল ক্লক’। সেই মতো হরমোনের ক্ষরণও নিয়ন্ত্রিত হয়।
এ বিষয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা দেখেছেন, মস্তিষ্কের হাইপোথ্যালামাসের ভেতরে হাজার হাজার নিউরন নিয়ে গঠিত ‘সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস’ শরীরের কেন্দ্রীয় ঘড়ি হিসেবে কাজ করে। এ ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় এবং বাইরের সময়চক্রের সঙ্গে শরীরের সামঞ্জস্য বজায় রাখে।
আর কোনো কারণে যদি ঘড়ির ছন্দ বিগড়ে যায়, তাহলে শরীরের ভেতরে তৈরি প্রোটিন, হরমোনগুলোর ভারসাম্যও নষ্ট হবে। জৈবিক ঘড়ির নিয়মানুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। ওই সময়ে আপনার শরীরে নানা হরমোনের ক্ষরণ ও তাদের ক্রিয়াকলাপ চলতে থাকে। যদি সময়টাকে কমিয়ে ২-৪ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখনই গুরুত্বপূর্ণ হরমোনগুলোর কাজকর্ম নষ্ট হয়ে যায়। এর মধ্যে টেস্টোস্টেরন হরমোনও রয়েছে।
হার্ভার্ডের গবেষকরা আরও পরীক্ষা করে দেখেছেন, যে ব্যক্তি প্রতি রাতে জেগে থাকেন, ভোরের দিকে মাত্র ৪ ঘণ্টা ঘুমান, তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য ঠিক নেই। আর এই হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে শুক্রাণুর উৎপাদন ও তার গুণগত মানও নষ্ট হয়। ফলে স্বাভাবিকভাবেই বন্ধ্যত্বের সমস্যা বেড়ে যায়।
দেহঘড়ি বিগড়ে গেলে কর্টিসল হরমোনের ক্ষরণও বাড়ে। একে বলা হয় ‘স্ট্রেস হরমোন’। কর্টিসল বেড়ে গেলে টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়। ফলে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপপনিয়া’-র ঝুঁকি বাড়ে। এই রোগে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়। প্রদাহ বাড়ে, যা থেকে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।
আর দেহঘড়ি দীর্ঘ সময় ধরে বিঘ্নিত হলে টাইপ-২ ডায়বেটিস, স্থূলতা, হৃদরোগ—এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। এর থেকেও বেশি শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। তাই রাতে টানা ঘুম জরুরি। যদি ঘুম আসতে না চায়, তাহলে মেডিটেশন করুন বা ব্রিদিং এক্সারসাইজ এতেও ঘুমের সমস্যা দূর হবে।

