Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ফাইল ছবি

Advertisement

পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা খুব কম থাকলে ভবিষ্যতে ক্যানসারে আক্রান্ত হওয়া এবং এ রোগে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কম, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ১৮ শতাংশ বেশি। এমনকি ক্যানসার শনাক্ত হওয়ার বহু বছর আগে শরীরে এ হরমোনের মাত্রা ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকির একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে পারে।

তবে সব ধরনের ক্যানসারের ক্ষেত্রে হরমোনটির প্রভাব একই রকম নয়। গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। বরং সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) এবং লুটিনাইজিং হরমোনের মাত্রা কম থাকলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি দেখা গেছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক বু ইয়েপের নেতৃত্বে পরিচালিত ‘অ্যান্ড্রোজেনস ইন মেন স্টাডি’ (এআইএমএস) প্রকল্পের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ল্যানসেট হেলদি লংজেভিটি’-তে।

২৬ হাজার পুরুষের ওপর গবেষণা

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১১টি দীর্ঘমেয়াদি গবেষণায় অংশ নেওয়া ২৬ হাজারের বেশি পুরুষের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। অংশগ্রহণকারীদের জীবনের আগের পর্যায়ে সংগ্রহ করা রক্তের নমুনায় টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি), এসএইচবিজি এবং লুটিনাইজিং হরমোনের মাত্রা পরীক্ষা করা হয়। পরবর্তী কয়েক দশকে তাদের ক্যানসারে আক্রান্ত হওয়া ও মৃত্যুর তথ্যের সঙ্গে এসব ফলাফল তুলনা করা হয়।

অধ্যাপক বু ইয়েপ জানান, যেসব পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম ছিল, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেশি পাওয়া গেছে। বয়স ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নেওয়ার পরও এ সম্পর্ক বজায় ছিল।

গবেষণায় দেখা গেছে, রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ৮ দশমিক ৬ ন্যানোমোলের নিচে থাকলে ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি বাড়তে শুরু করে। সাধারণত সুস্থ তরুণ পুরুষের শরীরে এ হরমোনের মাত্রা প্রতি লিটারে ১০ থেকে ৩০ ন্যানোমোলের মধ্যে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা কমতে পারে। শরীরের ওজন, শারীরিক পরিশ্রমের অভাব এবং ডায়াবেটিসের মতো রোগও টেস্টোস্টেরনের মাত্রায় প্রভাব ফেলতে পারে।

প্রোস্টেট ক্যানসার নিয়ে ভিন্ন তথ্য

গবেষণায় টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকির সম্পর্ক পাওয়া যায়নি। অথচ প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় টেস্টোস্টেরনের মাত্রা কমানোর পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এসএইচবিজি ও লুটিনাইজিং হরমোন কম থাকলে এ ক্যানসারের ঝুঁকি বেশি দেখা গেছে।

টেস্টোস্টেরন বাড়াতে সাপ্লিমেন্ট নয়

গবেষকরা সতর্ক করে বলেছেন, কম টেস্টোস্টেরনের সঙ্গে ক্যানসারে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও হরমোনটির মাত্রা বাড়ালে ক্যানসারের ঝুঁকি কমবে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।

অধ্যাপক ইয়েপের পরামর্শ, কোনো কারণে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া গেলে চিকিৎসকের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। এতে হরমোনের ঘাটতির পাশাপাশি ডায়াবেটিসসহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা ও ঝুঁকির কারণ শনাক্ত করা সম্ভব হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তবে গবেষণাটি টেস্টোস্টেরনের কম মাত্রার সঙ্গে ক্যানসারের ঝুঁকির সম্পর্ক তুলে ধরেছে, সরাসরি কারণ প্রমাণ করেনি।

সূত্র: সায়েন্স ডেইলি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

আরও পড়ুন

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

পুরুষের শরীরে যে হরমোন কমলেই বাড়ে ক্যানসারে মৃত্যুঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম