Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা কিংবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে শরীরের নড়াচড়া কমে যায়। ফাইল ছবি

Advertisement

তিন বেলা নিয়মিত খাবার খাওয়ার পরও অনেকের শরীরে ক্লান্তি ও অবসাদ লেগে থাকে। বিশেষ করে তরুণদের মধ্যে এ সমস্যা দিন দিন বাড়ছে। পর্যাপ্ত খাবার খাওয়ার পরও কেন শরীরে শক্তি পাওয়া যাচ্ছে না, তা নিয়ে অনেকেই চিন্তিত। চিকিৎসকদের মতে, শুধু নিয়মিত খাবার খেলেই শরীরের প্রয়োজনীয় শক্তি নিশ্চিত হয় না। খাদ্যাভ্যাসের ভারসাম্যহীনতা, ঘুমের অভাব, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের ঘাটতিও এর কারণ হতে পারে।

ক্লান্তির পেছনে চার কারণ

১. খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতা: পর্যাপ্ত খাবার খেলেই শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পায় না। অতিরিক্ত পরিশোধিত শর্করা, মিষ্টি ও ফাস্টফুডনির্ভর খাবারে ক্যালরি থাকলেও প্রোটিন, আয়রন ও বি ভিটামিনের ঘাটতি থাকতে পারে। এ ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দিতে পারে। ফলে ক্ষুধা ও ক্লান্তি দেখা দেয়। এ সমস্যা এড়াতে খাদ্যতালিকায় প্রোটিন, আঁশযুক্ত শর্করা, স্বাস্থ্যকর চর্বি, ফল ও শাকসবজি রাখা জরুরি।

২. পর্যাপ্ত ঘুমের অভাব: অনিয়মিত ঘুমের সময়সূচি এবং রাতে দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকার অভ্যাস শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়িতে ব্যাঘাত ঘটায়। এতে ঘুমের মান কমে যায়। পর্যাপ্ত ঘুম না হলে নিয়মিত খাবার খাওয়ার পরও ক্লান্তি, অবসাদ ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।

৩. দীর্ঘস্থায়ী মানসিক চাপ: পড়াশোনার চাপ, কর্মক্ষেত্রের ব্যস্ততা এবং দৈনন্দিন দায়িত্ব মানসিক ও শারীরিক ক্লান্তির কারণ হতে পারে। দীর্ঘদিন মানসিক চাপে থাকলে ঘুম, ক্ষুধা ও দৈনন্দিন রুটিনে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ক্লান্তি ও মনোযোগের ঘাটতি আরও বাড়তে থাকে।

৪. শারীরিক নিষ্ক্রিয়তা: দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা কিংবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে শরীরের নড়াচড়া কমে যায়। নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে শরীরের সহনশীলতা ও কর্মক্ষমতা কমতে পারে। ফলে দৈনন্দিন সাধারণ কাজ করতেও বেশি ক্লান্তি অনুভূত হয়।

শক্তি বাড়াতে যা করবেন

শরীরের কর্মক্ষমতা ও শক্তি ধরে রাখতে প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে, খাদ্যতালিকায় প্রোটিন, জটিল শর্করা, স্বাস্থ্যকর চর্বি, শাকসবজি ও ফল রাখতে হবে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। রাতে ঘুমানোর আগে মোবাইল, কম্পিউটারসহ ইলেকট্রনিক পর্দার আলো এড়িয়ে চলা ভালো।

শরীর সক্রিয় রাখতে প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটা বা শরীর প্রসারণের ব্যায়াম করা যেতে পারে। এতে শারীরিক সহনশীলতা বাড়বে এবং কর্মক্ষমতা বজায় থাকবে।

এ ছাড়া মানসিক চাপ কমাতে দিনের কাজের ফাঁকে ছোট বিরতি নেওয়া, গভীরভাবে শ্বাস নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরও ক্লান্তি অব্যাহত থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

যে সবজিতেই মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

আরও পড়ুন

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

নিয়মিত খাবারেও কাটছে না ক্লান্তি, দায়ী যে ৪ অভ্যাস

গবেষণা বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের ৫ কারণ

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম