Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

Advertisement

বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে সুগন্ধি জেল বানিয়ে নেওয়া যেতে পারে। এই জেল একবার লাগালে তা সুঘ্রাণ ধরে রাখতে সাহায্য করবে অনেকক্ষণ। কীভাবে বাড়িতে সুগন্ধি জেল তৈরি করা যেতে পারে জেনে নিন। 

উপকরণ

২ চা চামচ পেট্রোলিয়াম জেলি, পছন্দের পারফিউম বা কোনও সুগন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল, একটি পরিষ্কার ছোট কৌটো, এবং এক বাটি গরম পানি।

তৈরি করার পদ্ধতি

প্রথমে একটি বাটিতে পেট্রোলিয়াম জেলি নিন। এবার এটি ডবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিন, অথবা মাইক্রোওভেনে ১০-১৫ সেকেন্ডের জন্য হালকা গরম করুন যাতে জেলি গলে যায়।

জেলি গলে যাওয়ার পর এর মধ্যে আপনার প্রিয় সুগন্ধি ১০-১৫ বার স্প্রে করুন। অথবা ১০-১২ ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি পরিষ্কার ছোট কৌটোর মধ্যে ঢেলে সংরক্ষণ করুন। মিশ্রণটি তৈরি করার পর ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন অথবা দ্রুত সেট করার জন্য ফ্রিজেও রাখা যেতে পারে। ব্যস, তাহলেই তৈরি হয়ে গেল সুগন্ধযুক্ত দীর্ঘস্থায়ী সুগন্ধি  জেল।

ব্যবহারের পদ্ধতি

বাইরে যাওয়ার আগে এই জেলটি আঙুলে নিয়ে পালস পয়েন্টগুলিতে অর্থাৎ হাতের কবজি, কানের পিছনে ঘাড়ে কিংবা কনুইয়ের ভাঁজে লাগিয়ে নিতে পারেন। আসলে এই পালস পয়েন্টগুলিতে শরীরের তাপ সবচেয়ে বেশি থাকে। আর এই উত্তাপের কারণেই জেলের গন্ধ ধীরে ধীরে বের হবে এবং সুগন্ধ সারাদিন গায়ে থাকবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

রাতে পাকা কলা খেলে শরীরে যা হতে পারে

রাতে পাকা কলা খেলে শরীরে যা হতে পারে

আরও পড়ুন

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

ভাত ফোটার সময় লেবুর রস দিলে যে উপকার

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

বাড়িতে সুগন্ধি জেল তৈরি করবেন যেভাবে

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

ভাত ফোটার সময় মিশিয়ে দিন কয়েক ফোঁটা লেবুর রস! উপকার জানলে অবাক হবেন

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম