Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

সন্তান জন্মের পর পুরুষের জীবনে আসে বড় ধরনের পরিবর্তন।

Advertisement

সন্তান জন্মের পর পুরুষের জীবনে আসে বড় ধরনের পরিবর্তন। সন্তানের লালন-পালন ও যত্ন নেওয়ার দায়িত্ব পালনে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত হয়ে পড়েন বাবারা। আর এই পরিবর্তনের প্রভাব পড়ে শরীরের হরমোনের ওপরও। নতুন এক গবেষণায় দেখা গেছে, বাবা হওয়ার পর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

গবেষকদের মতে, উচ্চমাত্রার টেস্টোস্টেরন পুরুষদের সঙ্গী খুঁজে পাওয়া, প্রতিযোগিতা ও আগ্রাসী আচরণে ভূমিকা রাখতে পারে। তবে সন্তান লালন-পালনের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্যের প্রয়োজন তুলনামূলক কম। বরং সন্তানের যত্ন নেওয়ার মতো দায়িত্ব পালনে শরীরের হরমোনের এই পরিবর্তন সহায়ক হতে পারে।

এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছিল, যেসব পুরুষ বাবা হয়েছেন, তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা একই বয়সি নিঃসন্তান পুরুষদের তুলনায় কম। তবে বাবা হওয়ার কারণেই হরমোনের মাত্রা কমে যায়, নাকি যেসব পুরুষের শরীরে শুরু থেকেই টেস্টোস্টেরন কম, তারাই বেশি পরিবার গঠনে আগ্রহী হন—এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

এই প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোসের একদল নৃবিজ্ঞানী গবেষণা করেন। গবেষক লি গেটলার, ক্রিস্টোফার কুজাওয়া ও তাদের সহকর্মীরা ফিলিপাইনের চলমান ‘সেবু লংগিচুডিনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভে’র অংশগ্রহণকারীদের তথ্য বিশ্লেষণ করেন।

১৯৮৩ সালে গর্ভবতী প্রায় তিন হাজার নারীকে নিয়ে এই জরিপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের সন্তানদের স্বাস্থ্য, পুষ্টি, চিকিৎসাসেবা ও জীবনযাত্রার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। সময়ের সঙ্গে জরিপটি আরও বিস্তৃত হয়ে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য, শিক্ষা ও যৌন আচরণসংক্রান্ত গবেষণায় রূপ নেয়।

গবেষণায় অংশ নেওয়া প্রায় ৬০০ পুরুষের মধ্যে ২০০৫ সালে তাদের বয়স যখন প্রায় ২১ বছর, তখন সকালে ও সন্ধ্যায় লালার নমুনা সংগ্রহ করে টেস্টোস্টেরনের মাত্রা পরিমাপ করা হয়। চার বছর পর ২০০৯ সালে একইভাবে আবার তাদের হরমোনের মাত্রা পরীক্ষা করা হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, যেসব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা তুলনামূলক বেশি ছিল, তাদের স্থায়ী সম্পর্কে জড়ানো এবং বাবা হওয়ার সম্ভাবনাও বেশি ছিল। তবে বাবা হওয়ার পর তাদের শরীরে এই হরমোনের মাত্রা দ্রুত কমে যায়।   

গবেষণায় দেখা গেছে, নিঃসন্তান ও অবিবাহিত পুরুষদের তুলনায় নতুন বাবাদের সকালে টেস্টোস্টেরনের মাত্রা ২৬ শতাংশ এবং সন্ধ্যায় ৩৪ শতাংশ কমেছে। অন্যদিকে, অবিবাহিত ও নিঃসন্তান পুরুষদের ক্ষেত্রে বয়স বাড়ার স্বাভাবিক প্রভাবে সকালে হরমোনটির মাত্রা কমেছে ১২ শতাংশ এবং সন্ধ্যায় ১৪ শতাংশ।

শুধু বাবা হওয়াই নয়, সন্তানের যত্ন নেওয়ার সময়ের সঙ্গেও টেস্টোস্টেরনের মাত্রার সম্পর্ক পাওয়া গেছে। যেসব বাবা সন্তানদের পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, তাদের শরীরে এই হরমোনের মাত্রা ছিল সবচেয়ে কম।

এ ছাড়া সন্তানের বয়সের সঙ্গেও হরমোনের মাত্রার যোগসূত্র দেখা গেছে। বিশেষ করে যেসব বাবার সবচেয়ে ছোট সন্তানের বয়স এক মাসের কম, তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি কমেছে।

গবেষকদের এই ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

রাতে পাকা কলা খেলে শরীরে যা হতে পারে

রাতে পাকা কলা খেলে শরীরে যা হতে পারে

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

খাবার না খেয়ে ওষুধ গ্রহণ করছেন? ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সতর্কবার্তা

আরও পড়ুন

পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

বাবা হওয়ার পর পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়: গবেষণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম