Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘুম কম বা বেশি—দুটিই ডেকে আনতে পারে স্ট্রোকের ঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

ঘুম কম বা বেশি—দুটিই ডেকে আনতে পারে স্ট্রোকের ঝুঁকি

Advertisement

ঘুম কেবল শরীরের ক্লান্তি দূর করে না, বরং এটি আমাদের মস্তিষ্ক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। ঘুমের সময় মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে না, বরং সক্রিয়ভাবে কোষের বর্জ্য পরিষ্কার, স্মৃতি গোছানো এবং মানসিক পুনর্গঠনের কাজ চালায়। 

ভারতের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের পরিচালক ডা. অরুণ শাহের মতে, মানুষের মস্তিষ্কের মূল কাজগুলোর মধ্যে রয়েছে—গ্লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে বর্জ্য পদার্থ পরিষ্কার করা, স্নায়বিক সংযোগের মাধ্যমে স্মৃতি জোরালো করা এবং আবেগ ও চিন্তা নিয়ন্ত্রণ করা।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধান, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে।

তবে এক সাক্ষাৎকারে ডা. অরুণ শাহ উল্লেখ করেছেন যে, কেবল পর্যাপ্ত ঘুমালেই চলবে না, বরং ঘুমের সব কটি ধাপ বা চক্র সঠিকভাবে পার হওয়াও সমান জরুরি। 

তিনি জানান, ঘুমের ব্যাঘাত মস্তিষ্কের কোষ থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ দূর করার প্রক্রিয়াকে ব্যাহত করে। দীর্ঘদিন ধরে অনিয়মিত বা খারাপ ঘুম চলতে থাকলে তা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং নানা জটিলতার মধ্য দিয়ে স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

ঘুমের অনিয়ম কি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়? 

ঘুমের সময় মস্তিষ্ক আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। ডা. অরুণের মতে, দীর্ঘমেয়াদী খারাপ ঘুমের ফলে মানসিক কার্যক্ষমতার অবনতি ঘটে। 

তিনি ব্যাখ্যা করেন, ‘দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ঘুম কিংবা অতিরিক্ত ঘুম—যেমন হাইপারসোমনিয়া বা প্রতি রাতে ৯ ঘণ্টার বেশি ঘুমানো—স্মৃতিশক্তি দুর্বল করা এবং চিন্তাশক্তি কমিয়ে দেওয়ার জন্য দায়ী, বিশেষ করে যদি এর সঙ্গে ডিপ্রেশন বা কোনো ঘুমের ব্যাধি যুক্ত থাকে।’ 

তিনি আরও সতর্ক করে বলেন, ‘অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যাওয়া বা শরীরের বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি করে। এর ফলে গ্লিম্ফ্যাটিক সিস্টেমের পক্ষে বর্জ্য পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে, যা ভবিষ্যতে মস্তিষ্কের বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। 

বিশেষ করে স্লিপ অ্যাপনিয়ায় ভোগা মানুষদের স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, কারণ ঘুমের মধ্যে তাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে সেরিব্রাল ইনফার্কশন ঘটাতে পারে।’ 

বর্তমানে স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। তাই সুস্থ জীবনের স্বার্থে প্রতিদিন নিয়ম মেনে সঠিক পরিমাণে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

খাবারের টেবিলে ছোট্ট একটি পরিবর্তন, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ!

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩টি কাজ করবেন না

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩টি কাজ করবেন না

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস? জানুন ক্ষতিকর দিক

ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস? জানুন ক্ষতিকর দিক

আরও পড়ুন

ঘুম কম বা বেশি—দুটিই ডেকে আনতে পারে স্ট্রোকের ঝুঁকি

ঘুম কম বা বেশি—দুটিই ডেকে আনতে পারে স্ট্রোকের ঝুঁকি

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

যানবাহনের শব্দ ডেকে আনতে পারে হৃদ্‌রোগ, বলছে গবেষণা

ইলিশ মাছের পেটে ডিম আছে কিনা বুঝবেন যেভাবে

ইলিশ মাছের পেটে ডিম আছে কিনা বুঝবেন যেভাবে

যৌবন ধরে রাখতে কম বয়স থেকেই গড়ে তুলবেন যেসব অভ্যাস

যৌবন ধরে রাখতে কম বয়স থেকেই গড়ে তুলবেন যেসব অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম