Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

ফাইল ছবি

Advertisement

প্রস্রাবের রং হঠাৎ লাল, গোলাপি কিংবা খয়েরি হয়ে গেলে অনেকেই বিষয়টিকে সাময়িক সমস্যা মনে করে এড়িয়ে যান। কারও ধারণা, শরীরে পানির ঘাটতি বা মূত্রনালির সংক্রমণের কারণে এমন হচ্ছে। আবার কেউ কিডনিতে পাথরের সমস্যা ভেবে গুরুত্ব দেন না। 

কিন্তু চিকিৎসকদের মতে, প্রস্রাবে রক্ত আসার পেছনে সাধারণ সমস্যার পাশাপাশি কিডনি ক্যানসারের মতো গুরুতর রোগও থাকতে পারে। বিশেষ করে কোনো ধরনের ব্যথা ছাড়াই প্রস্রাবে রক্ত দেখা দেওয়া কিডনি ক্যানসারের প্রাথমিক সতর্কসংকেত হতে পারে।

প্রস্রাবে রক্ত কেন আসে?

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রস্রাবের সঙ্গে রক্ত বের হওয়াকে বলা হয় হেমাচুরিয়া। এ ক্ষেত্রে প্রস্রাবের রং গোলাপি, লাল কিংবা খয়েরি হতে পারে। কখনো রক্তের পরিমাণ এত কম থাকে যে খালি চোখে বোঝা যায় না। কেবল পরীক্ষার মাধ্যমে বিষয়টি শনাক্ত করা সম্ভব।

সব ক্ষেত্রে কি ক্যানসার?

প্রস্রাবে রক্ত এলেই কিডনি ক্যানসার হয়েছে, এমন ধারণা ঠিক নয়। মূত্রনালির সংক্রমণ, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া এবং কিডনির বিভিন্ন রোগের কারণেও প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে পারে।

তবে উপসর্গের ভিত্তিতে প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিন অ্যানালিসিস, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান কিংবা এমআরআইয়ের মতো পরীক্ষা করাতে হতে পারে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।

কাদের কিডনি ক্যানসারের ঝুঁকি বেশি?

সাধারণত ৫০ বছরের বেশি বয়সিদের মধ্যে কিডনি ক্যানসারের ঝুঁকি বেশি দেখা যায়। তবে বয়স ছাড়াও বেশ কিছু কারণে এ রোগের ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ধূমপান, স্থূলতা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ। পরিবারের কারও কিডনি ক্যানসারের ইতিহাস থাকলেও ঝুঁকি বাড়তে পারে।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার সুযোগ বেশি

কিডনি ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে। রোগের ধরন ও বিস্তারের ওপর নির্ভর করে চিকিৎসক অস্ত্রোপচারসহ বিভিন্ন পদ্ধতি বেছে নিতে পারেন।

বর্তমানে ল্যাপারোস্কোপিক ও রোবটিক সার্জারির মাধ্যমে অনেক ক্ষেত্রে ছোট ছিদ্র করে অস্ত্রোপচার করা সম্ভব। এতে রোগীর শরীরে কাটাছেঁড়া তুলনামূলক কম হয় এবং সুস্থ হতে কম সময় লাগতে পারে। পাশাপাশি উপযুক্ত ক্ষেত্রে কিডনির সুস্থ অংশ সংরক্ষণ করেও অস্ত্রোপচার করা যায়।

প্রস্রাবে রক্ত দেখলে কী করবেন?

প্রস্রাবের সঙ্গে একবারও রক্ত দেখা গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রস্রাবে রক্ত আসার কারণ নির্ণয়ে দেরি করা ঠিক নয়। কারণ এটি সাধারণ সংক্রমণ থেকে শুরু করে কিডনি ক্যানসারের মতো গুরুতর রোগের লক্ষণও হতে পারে। সময়মতো রোগ শনাক্ত করা গেলে কার্যকর চিকিৎসার সুযোগ বাড়ে, এমনকি জীবনও বাঁচানো সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ, যেসব লক্ষণে সতর্ক হবেন

নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ, যেসব লক্ষণে সতর্ক হবেন

কিডনি রোগীদের এই ৩ টিকা নেওয়া জরুরি, অবহেলায় বাড়তে পারে জটিলতা

কিডনি রোগীদের এই ৩ টিকা নেওয়া জরুরি, অবহেলায় বাড়তে পারে জটিলতা

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

আরও পড়ুন

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

স্মৃতিশক্তি প্রখর করতে প্লেটে রাখুন ৫ খাবার

স্মৃতিশক্তি প্রখর করতে প্লেটে রাখুন ৫ খাবার

ডিম কি লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য উপকারী?

ডিম কি লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য উপকারী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম