Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

ফাইল ছবি

Advertisement

ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি এড়াতে উদ্ভিদপ্রধান, আঁশযুক্ত ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। কোনো একটি নির্দিষ্ট খাবার ক্যানসার পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও দৈনন্দিন খাদ্যতালিকায় সঠিক পরিবর্তন আনলে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ক্যানসারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় যা রাখবেন—

১. রঙিন শাকসবজি ও ক্রুসিফেরাস সবজি। প্রতিদিনের খাবারে পালংশাক, লালশাক, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি ও গাজর রাখুন। এগুলোতে থাকা ফাইটোকেমিক্যাল ও সালফোরোফেন শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

২. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল। বিভিন্ন ধরনের বেরি, ডালিম, আপেল, কমলা ও টমেটো নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ফলের ভিটামিন 'সি' ও অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি রোধে সহায়তা করে থাকে।

৩. আঁশযুক্ত বা গোটা শস্য। সাদা ভাত বা ময়দার বদলে লাল চাল, লাল আটা, ওটস এবং যব বেছে নিন। পর্যাপ্ত ফাইবার শরীরের অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪. উদ্ভিজ্জ প্রোটিন ও সয়া জাতীয় খাবার। যেমন— ডাল, ছোলা, শিমের বিচি, বাদাম, তিসি এবং পরিমিত পরিমাণে সয়া বা টফু খান। এসব খাবারের আইসোফ্ল্যাভোন ও লিগনান্স স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

৫. স্বাস্থ্যকর চর্বি ও সামুদ্রিক মাছ। রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন এবং সপ্তাহে অন্তত দুই দিন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, যেমন— স্যামন, সার্ডিন বা দেশীয় তৈলাক্ত মাছ খান। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

৬. রান্নায় কাঁচা হলুদ, রসুন ও আদা ব্যবহার করুন এবং সাধারণ চায়ের বদলে গ্রিন টি পান করুন। হলুদের কারকিউমিন এবং গ্রিন টির পলিফেনল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

যেসব খাবার ও অভ্যাস এড়িয়ে চলবেন

১. অ্যালকোহল বর্জন করুন। কারণ সামান্য পরিমাণ অ্যালকোহলও শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি তৈরি করে। তাই অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ।

২. প্রক্রিয়াজাত ও লাল মাংস খান। সসেজ, বেকন, নাগেটস এবং অতিরিক্ত গরু বা খাসির মাংস খাওয়া সীমিত করুন। প্রোটিনের চাহিদা মেটাতে মাছ, ডিম ও ডালের ওপর বেশি নির্ভর করুন।

৩. অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা। কোমল পানীয়, মিষ্টি, কেক ও বেকারির খাবার যতটা সম্ভব কম খান। অতিরিক্ত চিনি ওজন বাড়িয়ে দেয়, যা মেনোপজের পর ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে।

৪. ফাস্টফুড, অতিরিক্ত তেলে ভাজা খাবার এবং প্যাকেটজাত স্ন্যাকস এড়িয়ে চলুন। উচ্চ তাপমাত্রায় ভাজা খাবারে ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা কোষের ক্ষতি করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

ক্যানসার ১০ বছরের মধ্যে অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক সিইও

ক্যানসার ১০ বছরের মধ্যে অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক সিইও

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

আরও পড়ুন

নারীর বন্ধ্যত্বে খাবার কোনো ভূমিকা রাখে?

নারীর বন্ধ্যত্বে খাবার কোনো ভূমিকা রাখে?

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

ব্রেস্ট ক্যানসার এড়াতে যা খাবেন, কী খাবেন না

প্রতিদিন ২টি খেজুর খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

প্রতিদিন ২টি খেজুর খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম