Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

Advertisement

মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্কোপি, বায়োপসিসহ বেশ কিছু জটিল পরীক্ষা করতে হতো। এসব পরীক্ষার কোনো কোনোটি রোগীর জন্য যন্ত্রণাদায়কও হতে পারে। তবে এবার শুধু প্রস্রাবের নমুনা পরীক্ষা করেই মূত্রথলির ক্যানসার শনাক্ত করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকেরা।

গবেষকদের দাবি, নতুন এই পরীক্ষায় ৯৫ শতাংশ ক্ষেত্রে মূত্রথলির ক্যানসার শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০০ জনের বেশি রোগীর ওপর পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। বর্তমানে এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাও চলছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ।

নতুন পরীক্ষাটি সাধারণ প্রস্রাব পরীক্ষার মতো নয়। প্রচলিত পরীক্ষায় সাধারণত প্রস্রাবের সংক্রমণসহ বিভিন্ন সমস্যা শনাক্ত করা হয়। কিন্তু নতুন পদ্ধতিতে প্রস্রাবে থাকা বিশেষ ধরনের আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বিশ্লেষণ করে ক্যানসারের উপস্থিতি শনাক্ত করা হবে।

পদ্ধতিটি অনেকটা তরল বায়োপসির মতো হলেও এতে ডিএনএর পরিবর্তে আরএনএকে শনাক্ত করা হবে। তরল বায়োপসিতে সাধারণত রক্তে ভাসমান ডিএনএ বা ক্যানসার কোষ থেকে নিঃসৃত বিশেষ প্রোটিন বিশ্লেষণ করা হয়। অন্যদিকে, নতুন পরীক্ষায় মূত্রথলির কোষ থেকে আসা আরএনএর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরএনএকে কোষের বার্তাবাহক বলা হয়। কোষের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটছে, কোন জিনে মিউটেশন বা রাসায়নিক পরিবর্তন হচ্ছে—এসব তথ্য বহন করে আরএনএ। মূত্রথলিতে ক্যানসার কোষ তৈরি হলে সেই পরিবর্তনের তথ্যও আরএনএর মাধ্যমে বহন হতে পারে। প্রস্রাব মূত্রথলিতে জমা হওয়ার কারণে সেখানকার আরএনএ প্রস্রাবের সঙ্গে মিশে যায়। গবেষকেরা প্রস্রাবে থাকা এসব আরএনএ বিশ্লেষণ করেই ক্যানসারের উপস্থিতি ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন।

বর্তমানে মূত্রথলির ক্যানসার শনাক্তে সিস্টোস্কোপি, বায়োপসি ও প্রস্রাবের টিউমার মার্কার পরীক্ষা করা হয়। এসব পদ্ধতির তুলনায় নতুন পরীক্ষাটি সহজ ও রোগীবান্ধব হতে পারে বলে আশা করছেন গবেষকেরা। তবে বৃহত্তর পরিসরে পরীক্ষার ফলাফল যাচাই করা এখনো বাকি।

গবেষকদের লক্ষ্য, আরও বেশি সংখ্যক রোগীর ওপর পরীক্ষা চালিয়ে পদ্ধতিটির কার্যকারিতা নিশ্চিত করা। পরবর্তী পরীক্ষাগুলোতেও সাফল্য পাওয়া গেলে ভবিষ্যতে এই পরীক্ষা বাজারে আনার উদ্যোগ নেওয়া হবে। এতে মূত্রথলির ক্যানসার শনাক্তের প্রক্রিয়া আরও সহজ ও কম যন্ত্রণাদায়ক হতে পারে।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

প্রতিদিন কমলালেবু খান,  পাবেন যে ৫ উপকার

প্রতিদিন কমলালেবু খান, পাবেন যে ৫ উপকার

আরও পড়ুন

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি কমাতে পারে যেসব উপাদান

পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি কমাতে পারে যেসব উপাদান

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম