Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

Advertisement

হাড়ের স্বাস্থ্য নির্ভর করে দীর্ঘদিনের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের উপর। ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান হাড় দুর্বল করে দিতে পারে। 

দৈনন্দিন জীবনের কিছু বাজে অভ্যাসের কারণে হাড়ের ক্ষতি হতে পারে-

১. ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি

হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম প্রয়োজন। শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি। দীর্ঘদিন এই দুই পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খাদ্যতালিকায় ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার রাখা এবং পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়ার দিকে নজর দেওয়া জরুরি। 

২. দীর্ঘক্ষণ বসে থাকা

দিনের বেশির ভাগ সময় বসে কাটালে শরীরের পাশাপাশি হাড় ও পেশির উপরেও প্রভাব পড়তে পারে। নিয়মিত হাঁটাচলা এবং নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ভার বহন করতে হয় এমন ব্যায়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। একটানা দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করার অভ্যাস করুন।

৩. শক্তি বাড়ানোর ব্যায়াম এড়িয়ে চলা

হাড় ও পেশি একসঙ্গে শরীরের ভারসাম্য ও চলাফেরায় সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে পেশির শক্তি বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উপযুক্ত রেজিস্ট্যান্স ট্রেনিং বা শক্তি বাড়ানোর ব্যায়াম পেশির সক্ষমতা ধরে রাখতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। নতুন করে ব্যায়াম শুরু করলে নিজের শারীরিক অবস্থার সঙ্গে মানানসই পদ্ধতি বেছে নেওয়া জরুরি।

৪. ধূমপান

ধূমপানের সঙ্গে হাড়ের দুর্বলতা ও হাড় ভাঙার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধূমপান করলে হাড়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই ধূমপান ছাড়ার চেষ্টা করা জরুরি। 

৫. অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান হাড়ের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি শরীরের ভারসাম্য ও সমন্বয় ক্ষমতা কমে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। তার জেরে হাড় ভাঙার ঝুঁকিও তৈরি হয়। তাই হাড় ভালো রাখতে অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা প্রয়োজন।

৬. ডায়েট মেনে চলা

খাবারের পরিমাণ বা ধরন অতিরিক্ত সীমিত করে ফেললে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হতে পারে। এতে ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন-সহ হাড় ও পেশির জন্য জরুরি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া কঠিন হয়ে যায়। তাই ওজন কমানোর জন্য ডায়েট করলেও সুষম খাবার খাওয়া জরুরি। 

হাড় ভালো রাখতে যা করবেন

হাড়ের সমস্যা দেখা দেওয়ার আগেই প্রতিরোধের দিকে নজর দেওয়া দরকার। সুষম খাবার, পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি, নিয়মিত শরীরচর্চা এবং উপযুক্ত শক্তি বাড়ানোর ব্যায়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ধূমপান এড়িয়ে চলা, অতিরিক্ত মদ্যপান বন্ধ করা এবং পেশির শক্তি ও শরীরের ভারসাম্য ধরে রাখাও গুরুত্বপূর্ণ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

প্রতিদিন কমলালেবু খান,  পাবেন যে ৫ উপকার

প্রতিদিন কমলালেবু খান, পাবেন যে ৫ উপকার

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

শীতে ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে খাবেন যেসব শাকসবজি

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

দলিলে জমির পরিমাণ কম-বেশি? জেনে নিন করণীয় ও আইনি প্রতিকার

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

সবজিতে লুকিয়ে থাকা পোকা যেভাবে বের করবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন

আরও পড়ুন

গণপরিবহনে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

গণপরিবহনে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

শীতে পায়ের গোড়ালি ফাটে কেন? প্রতিকারের উপায় কী

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম