প্রতিদিন কমলালেবু খান, পাবেন যে ৫ উপকার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিন খাদ্যতালিকায় একটি করে কমলালেবু রাখলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়, যা সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কমলালেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন 'সি', ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট এবং পটাশিয়াম শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা সচল রাখে। তাই মিষ্টিজাতীয় স্বাদ আর সুন্দর ঘ্রাণের কারণে অনেকেই কমলালেবু পছন্দ করে থাকেন। শীতে এ ফল সবচেয়ে বেশি পাওয়া যায়।
তবে এখন প্রায় সারা বছরই পাওয়া যায় কমলালেবু। অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এ সমস্যা সমাধানে ফাইবারসমৃদ্ধ খাবার বেশ কার্যকর। আর কমলালেবুতে রয়েছে প্রচুর ফাইবার। এই ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সেরে ওঠা যায়। তাই নিয়মিত এ ফলটি খাদ্যতালিকায় রাখা উচিত। প্রতিদিন নিয়মিত কমলালেবু খেলে আপনার শরীরে যে ৫টি প্রধান উপকার মিলবে, তা নিচে আলোচনা করা হলো—
১. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
কমলালেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন 'সি' রক্তের শ্বেত রক্তকণিকার সংখ্যা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরকে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং সাধারণ ঠাণ্ডা-কাশি বা ঋতু পরিবর্তনের রোগবালাই প্রতিরোধ করে।
২. হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর
কমলালেবুতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’। আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এই ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে কমলালেবু। এই ফলে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ডায়েটারি ফাইবার থাকে। ফাইবার পরিপাকতন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে, হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং মলত্যাগের প্রক্রিয়া সহজ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সরাসরি ভূমিকা রাখে কমলালেবু। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন কমলালেবু।
৩. হার্টের সুরক্ষা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ
কমলালেবুতে 'পেকটিন' নামক এক ধরনের সলিউবল ফাইবার এবং 'হেস্পেরিডিন' নামক ফ্ল্যাভোনয়েড থাকে। এগুলো রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর পাশাপাশি এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
৪. ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রাখা
কমলালেবুর ভিটামিন 'সি' আপনার শরীরে কোলাজেন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বজায় রাখে। ফলে সহজে চামড়া ঝুলে যায় না এবং বয়সের ছাপ বা বলিরেখা পড়ে না। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল করে তোলে।
৫. কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি হ্রাস
কমলালেবু সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিডের একটি চমৎকার উৎস। এটি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনিতে ক্যালসিয়াম জমে পাথর বা স্টোন তৈরি হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। নিয়মিত কমলা খেলে বা এর রস পান করলে কিডনি সুস্থ থাকে।
