Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মানুষের কামড় থেকেও হতে পারে মারাত্মক সংক্রমণ, জানুন প্রতিকারের উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

মানুষের কামড় থেকেও হতে পারে মারাত্মক সংক্রমণ, জানুন প্রতিকারের উপায়

সংগৃহীত ছবি

Advertisement

কুকুর, বিড়াল কিংবা অন্য প্রাণীর কামড়ে সংক্রমণের আশঙ্কা সম্পর্কে অনেকেই জানেন। তবে মানুষের কামড় থেকেও শরীরে বিপজ্জনক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

খেলাধুলা, মারামারি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কারও কামড়ে ত্বক ক্ষতিগ্রস্ত হলে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। তাই এমন পরিস্থিতিতে অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

মানুষের মুখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বাস করে। কামড়ের ফলে ত্বক কেটে গেলে এসব জীবাণু ক্ষতের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। বিশেষ করে কামড়ে রক্ত বের হলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। হাত ও আঙুলে কামড়ের ক্ষেত্রে জীবাণু ছড়িয়ে পড়তে পারে হাড়, অস্থিসন্ধি এবং টেন্ডনেও। ফলে সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা আরও বাড়তে পারে।

কামড়ের পরপরই যা করবেন

মানুষের কামড়ে শরীরে ক্ষত তৈরি হলে প্রথমেই সেটি ভালোভাবে পরিষ্কার করা জরুরি। সাবান ও প্রবাহমান পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার গজ বা কাপড় দিয়ে ক্ষত ঢেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কামড়ের ক্ষত গভীর হলে, রক্তপাত বন্ধ না হলে কিংবা হাত, আঙুল ও মুখে আঘাত লাগলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে পারেন।

কোন টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে?

মানুষের কামড়ের ক্ষেত্রে সাধারণত জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে ক্ষতের অবস্থা এবং আগে টিটেনাসের টিকা নেওয়ার ইতিহাস অনুযায়ী বুস্টার ডোজ লাগতে পারে। বিশেষ করে সর্বশেষ টিটেনাস টিকা নেওয়ার পর পাঁচ বছর বা তার বেশি সময় পার হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এছাড়া কামড়ের সময় রক্তের সংস্পর্শ ঘটলে হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কাও বিবেচনায় রাখতে হবে। যিনি কামড় দিয়েছেন, তার শরীরে এই ভাইরাস থাকলে আক্রান্ত ব্যক্তির সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির টিকা নেওয়ার ইতিহাস ও ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

যেসব উপসর্গ দেখা দিলে সতর্ক হবেন

মানুষের কামড়ের পর ক্ষতস্থানে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। যেমন—

  • ক্ষতস্থানে অতিরিক্ত ব্যথা অনুভব করা।
  • কামড়ের জায়গা লাল হয়ে যাওয়া বা ফুলে ওঠা।
  • ক্ষত থেকে পুঁজ বের হওয়া।
  • জ্বর আসা।
  • ক্ষতস্থান থেকে লাল দাগ আশপাশে ছড়িয়ে পড়া।
  • হাত বা আঙুল নাড়াতে অসুবিধা হওয়া।

এসব লক্ষণ সংক্রমণের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে লাল দাগ ছড়িয়ে পড়া, জ্বর বা আঙুল নাড়াতে সমস্যা হলে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়।

মানুষের কামড়কে সাধারণ ক্ষত ভেবে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। দ্রুত ক্ষত পরিষ্কার করা, প্রয়োজন অনুযায়ী টিকা ও চিকিৎসা নেওয়া এবং সংক্রমণের লক্ষণগুলোর দিকে নজর রাখাই সম্ভাব্য জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি

মানুষের কামড় থেকেও হতে পারে মারাত্মক সংক্রমণ, জানুন প্রতিকারের উপায়

মানুষের কামড় থেকেও হতে পারে মারাত্মক সংক্রমণ, জানুন প্রতিকারের উপায়

প্রতিদিন কমলালেবু খান, পাবেন যে ৫ উপকার

প্রতিদিন কমলালেবু খান,  পাবেন যে ৫ উপকার

বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের মূল কারণ কী

বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের মূল কারণ কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম