ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকরী জানুন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুধ-চিনি ছাড়া ব্ল্যাক টি বা কালো চা পান করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। প্রতিদিন সকাল কিংবা বিকালের আড্ডায় এক কাপ চা অনেকেরই পছন্দের পানীয়। স্বাদ ও সতেজতার পাশাপাশি এ পানীয়টির রয়েছে কিছু স্বাস্থ্যগুণ। কারণ এতে থাকা পলিফেনল নামক উপাদান, বিশেষ করে থিয়াফ্লাভিন ও থিয়ারুবিজিনে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য।
কিছু গবেষণায় নিয়মিত ব্ল্যাক টি পানের সঙ্গে হৃদযন্ত্রের সুস্থতা, রক্তনালির কার্যকারিতা এবং বিপাকীয় স্বাস্থ্যের ইতিবাচক সম্পর্কের কথাও উঠে এসেছে। বিশেষ করে ওজন কমানোর জন্য দিনে নির্দিষ্ট কত কাপ ব্ল্যাক টি পান করতে হবে, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই কিংবা প্রমাণিত পরিমাণ নেই।
তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য ব্যক্তিগত ক্যাফেইন সহনশীলতা বিবেচনায় দিনে এক থেকে তিন কাপ ব্ল্যাক টি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের তালিকার অংশ। ওজন নিয়ন্ত্রণের লক্ষ্য থাকলে চিনি ছাড়া অথবা খুব সামান্য চিনি দিয়ে ব্ল্যাক টি পান করাই ভালো।
কারণ চিনি বা দুধ ছাড়া এক কাপ ব্ল্যাক টিতে ক্যালরির পরিমাণ খুবই সামান্য। ফলে যারা প্রতিদিনের খাবার থেকে ক্যালরি গ্রহণ কমাতে চান, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। কারণ চিনিযুক্ত চা, কোমল পানীয় কিংবা মিষ্টি কফির পরিবর্তে সাধারণত ব্ল্যাক টি পান করলে দৈনিক ক্যালরি গ্রহণ কমানো সম্ভব হয়। তবে চায়ে কয়েক চামচ চিনি, মধু কিংবা ক্রিম মেশালে ক্যালরির পরিমাণ বেড়ে যায়।
তবে চিনিযুক্ত পানীয়ের বিকল্প গ্রহণ করা যেতে পারে। ওজন নিয়ন্ত্রণে ব্ল্যাক টির সবচেয়ে সহজ উপকারিতা হতে পারে চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি পান করা। স্বাদযুক্ত হলেও চিনি ছাড়া ব্ল্যাক টিতে ক্যালরি খুব কম থাকে। নিয়মিত মিষ্টি পানীয়ের বদলে এটি পান করলে দীর্ঘমেয়াদি ক্যালরি গ্রহণ কমতে পারে।
আর প্রতিদিন এক কাপ ব্ল্যাক টি পান করলে কি সত্যিই ওজন কমে? এর উত্তর সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দেওয়া ভীষণ কঠিন। কারণ ব্ল্যাক টিয়ের কিছু উপাদান শরীরের শক্তি ব্যবহার ও চর্বি প্রক্রিয়াজাত করার পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া কিছু গবেষণায় চা পানের সঙ্গে শরীরের ওজন ও গঠনে সামান্য পরিবর্তনের সম্পর্কও পাওয়া গেছে। তবে ব্ল্যাক টি নিজে কোনো ওজন কমানোর চিকিৎসা নয়; বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পানীয়টি উপকারী হতে পারে। এ ছাড়া ব্ল্যাক টির পলিফেনল অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে।
গবেষণায় দেখা গেছে, চায়ের উপাদান অন্ত্রের জীবাণুসমষ্টির গঠন ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। অন্ত্রের সুস্থ জীবাণুসমষ্টি সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু ব্ল্যাক টি পান করলে ওজন কমে কিনা, তা জানতে আরও গবেষণা প্রয়োজন আছে কারণ ব্ল্যাক টিয়ে থাকা থিয়াফ্লাভিনসহ বিভিন্ন পলিফেনল শরীরের বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
এসব উপাদান শরীরে চর্বি ও শর্করা প্রক্রিয়াজাত করার পদ্ধতিতে ভূমিকা রাখতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে ব্ল্যাক টি পান করলেই উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমবে এমন শক্ত প্রমাণ এখনো নেই। চায়ের কিছু উপাদান শরীরে চর্বি ভাঙা ও শক্তি হিসেবে ব্যবহারের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
ব্ল্যাক টির পলিফেনল চর্বি বিপাকের সঙ্গে যুক্ত কিছু এনজাইমের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এ প্রভাব সীমিত। তাই ব্ল্যাক টিকে দ্রুত চর্বি ঝরানোর পানীয় হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
ওজন কমানোর ক্ষেত্রে খাবারের ধরন, শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং দৈনিক ক্যালরি গ্রহণের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস বজায় রেখে শুধু ব্ল্যাক টি পান করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
ব্ল্যাক টিতে প্রাকৃতিকভাবেই ক্যাফেইন থাকে। এটি সাময়িকভাবে সতর্কতা ও কর্মোদ্যম বাড়াতে পারে। শরীরচর্চার আগে কারও কারও ক্ষেত্রে ক্যাফেইন কিছুটা বেশি সক্রিয় বোধ করতেও সাহায্য করে। তবে শক্তি ব্যয়ের ওপর এর প্রভাব সামান্য এবং নিয়মিত ক্যাফেইন গ্রহণ করলে শরীরে এর প্রতি সহনশীলতা তৈরি হতে পারে।

