Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

ফাইল ছবি

Advertisement

প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা হলেই অনেকে মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) হয়েছে বলে ধারণা করেন। তবে এই সংক্রমণের লক্ষণ সব সময় এতটা স্পষ্ট হয় না। কখনো ক্লান্তি, হালকা জ্বর, প্রস্রাবের ধরন পরিবর্তন কিংবা তলপেটে অস্বস্তির মতো উপসর্গও দেখা দিতে পারে। এসব লক্ষণকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে গেলে সংক্রমণ গুরুতর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণগুলোর একটি ইউটিআই। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে অন্তত একবার ইউটিআইয়ে আক্রান্ত হন। শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় কারণে পুরুষদের তুলনায় নারীদের এ সংক্রমণের ঝুঁকি প্রায় ৩০ গুণ বেশি।

কেন শনাক্ত হতে দেরি হয়

চিকিৎসকদের মতে, অনেকে সংক্রমণের প্রাথমিক লক্ষণকে পানিশূন্যতা বা সাময়িক সমস্যা মনে করে গুরুত্ব দেন না। কেউ কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাড়িতে থাকা পুরোনো অ্যান্টিবায়োটিক কিংবা ঘরোয়া উপায় ব্যবহার করেন। এতে সাময়িকভাবে উপসর্গ কমলেও সংক্রমণ দূর হয় না।

এ ছাড়া যোনিপথের সংক্রমণ, যৌনবাহিত রোগ, কিডনিতে পাথর, অতিসক্রিয় মূত্রথলি কিংবা পুরুষদের প্রোস্টেটের সমস্যার সঙ্গে ইউটিআইয়ের লক্ষণের মিল থাকতে পারে।

বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষুধামন্দা, বিভ্রান্তি ও মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে শুধু জ্বর বা অস্বাভাবিক বিরক্তি প্রকাশ পেতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, গর্ভবতী নারী এবং মেনোপজ-পরবর্তী নারীদের ক্ষেত্রেও সংক্রমণ মৃদু বা প্রায় লক্ষণহীন হতে পারে।

যেসব লক্ষণ এড়িয়ে যাবেন না

প্রস্রাবে জ্বালাপোড়া ছাড়াও ইউটিআইয়ের সম্ভাব্য লক্ষণগুলো হলো—

- অকারণে অতিরিক্ত ক্লান্তি।

- হালকা জ্বর ও কাঁপুনি।

- ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া।

- হঠাৎ প্রস্রাবের চাপ তৈরি হওয়া।

- প্রতিবার অল্প পরিমাণে প্রস্রাব হওয়া।

- প্রস্রাব ধরে রাখতে না পারা বা অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যাওয়া।

- তলপেটে ব্যথা বা শ্রোণি অঞ্চলে অস্বস্তি।

- প্রস্রাব ঘোলাটে হওয়া, তীব্র দুর্গন্ধ কিংবা গোলাপি আভা দেখা দেওয়া।

চিকিৎসকরা বলেন, একটি লক্ষণ দেখেই ইউটিআই নিশ্চিত হওয়া যায় না। তবে একাধিক উপসর্গ একসঙ্গে দেখা দিলে কিংবা নতুন কোনো লক্ষণ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কখন চিকিৎসকের কাছে যাবেন

প্রস্রাবের সমস্যা এক-দুই দিন স্থায়ী হলে কিংবা ক্রমেই বাড়তে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে জ্বর, কাঁপুনি, পিঠের দুই পাশ বা কোমরে ব্যথা, বমিভাব, বমি কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এসব লক্ষণ কিডনিতে সংক্রমণের ইঙ্গিত হতে পারে। বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিসে আক্রান্ত রোগী, শিশু এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

ছয় মাসে দুইবার বা এক বছরে তিনবার কিংবা তার বেশি ইউটিআই হলে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পরীক্ষা করা জরুরি।

চিকিৎসকদের মতে, সময়মতো রোগ শনাক্ত না হলে মূত্রথলি থেকে সংক্রমণ কিডনিতে ছড়িয়ে গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়তে পারে। সাধারণ প্রস্রাব পরীক্ষার মাধ্যমে দ্রুত সংক্রমণ শনাক্ত করা সম্ভব। পাশাপাশি চিকিৎসকের দেওয়া ওষুধের নির্ধারিত পূর্ণ মেয়াদ শেষ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন আইনজীবী

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন আইনজীবী

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

আরও পড়ুন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম