Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

ফাইল ছবি

Advertisement

চুল পড়া বা টাকের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকা মানুষের জন্য আশার খবর দিয়েছেন গবেষকরা। চুলের বৃদ্ধি বাড়াতে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের একটি বৈদ্যুতিক চিরুনি। প্রাথমিক পরীক্ষায় ইঁদুরের শরীরে এটি প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের চেয়েও বেশি কার্যকর ফল দেখিয়েছে। গবেষকদের আশা, ভবিষ্যতে চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই প্রযুক্তি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চিরুনিটি তৈরি করেছেন। ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘ট্যাংলড’-এর অনুপ্রেরণায় এর নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাংল’। দেখতে সাধারণ চিরুনির মতো হলেও এতে রয়েছে বিশেষভাবে তৈরি দাঁত ও ইলেকট্রোড, যা মাথার ত্বকে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে এবং চুলের গোড়ায় ওষুধ পৌঁছে দিতে সহায়তা করে।

‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় চিরুনিটির কার্যকারিতা তুলে ধরা হয়েছে। গবেষকদের দাবি, ইঁদুরের পিঠের লোম কামিয়ে প্রতি তিন দিন পরপর ২৮ দিন এই চিরুনি ব্যবহার করা হয়। এতে সম্পূর্ণ লোম ফিরে আসে।

অন্যদিকে, একই সময়ে প্রচলিত মিনোক্সিডিল ব্যবহারে লোম ফিরে আসার হার ছিল ৭০ শতাংশ। চুল পড়া রোধে ব্যবহৃত আরেকটি ওষুধ ফিনাস্টেরাইডও পরীক্ষায় চিরুনিটির তুলনায় কম কার্যকর ফল দেখিয়েছে।

গবেষকদের মতে, ডিট্যাংল দুটি উপায়ে কাজ করে। প্রথমত, চিরুনির বিশেষ দাঁত মাথার ত্বককে সামান্য ওপরে তুলে ধরে। ফলে এর ইলেকট্রোড থেকে নির্গত ক্ষুদ্র বৈদ্যুতিক স্পন্দন ত্বকের গভীরে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, চিরুনির নির্দিষ্ট অংশে থাকা চিকিৎসাসংক্রান্ত উপাদান চুলের গোড়ায় প্রবেশে সহায়তা করে। এতে চুলের বৃদ্ধি উদ্দীপিত হয়।

পরীক্ষায় চুলের ফলিকলের আশপাশে নতুন রক্তনালিও তৈরি হতে দেখা গেছে। এর ফলে ওই অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ে, যা চুলের বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

গবেষকদের ধারণা, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত কারণে চুল পড়ার চিকিৎসায় এই প্রযুক্তি কার্যকর হতে পারে। তবে এখনো মানুষের ওপর এর পরীক্ষা চালানো হয়নি। তাই মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত চুল পড়ার চিকিৎসায় মিনোক্সিডিল ও ফিনাস্টেরাইড ব্যবহৃত হচ্ছে। এদিকে মিনোক্সিডিলের দীর্ঘমেয়াদি কার্যকারিতাসম্পন্ন খাওয়ার ওষুধ ভিডিপিএইচএল০১ নিয়েও গবেষণা চলছে। ছয় মাসের পরীক্ষায় পুরুষদের চুল গজানোর ক্ষেত্রে এটি ইতিবাচক ফল দেখিয়েছে। পাশাপাশি ফিনাস্টেরাইড, মিনোক্সিডিল ও ল্যাটানোপ্রস্টের সমন্বয়ে তৈরি থ্রি-ইন-ওয়ান ওষুধ টিএইচ০৭ নিয়েও আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে মিলবে এই ৫ উপকার

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

শীতে সুস্থ থাকতে জোর দিন এই ৬ পুষ্টি উপাদানে

শীতে সুস্থ থাকতে জোর দিন এই ৬ পুষ্টি উপাদানে

আরও পড়ুন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম