Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

Advertisement

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন হলিউড অভিনেতা আল পাচিনো। এমন খবরে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে—একজন পুরুষ আসলে কত বছর বয়স পর্যন্ত বাবা হতে পারেন? নারীদের মতো কি পুরুষেরও প্রজনন বা যৌনজীবন থেমে যাওয়ার নির্দিষ্ট কোনো বয়স আছে?

নারীদের শরীরের সঙ্গে এখানে বড় একটি পার্থক্য রয়েছে। 

সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে নারীদের মেনোপজ হয়। ডিম্বাশয় ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন তৈরি বন্ধ করে দেওয়ায় রজঃস্রাব বন্ধ হয় এবং প্রজননক্ষমতার ইতি ঘটে। পুরুষদের ক্ষেত্রে বিষয়টি অতটা আকস্মিক বা নির্দিষ্ট বয়সসীমায় বাঁধা নয়। 

চিকিৎসাবিজ্ঞানে পুরুষদের হরমোন কমে যাওয়ার এই অবস্থাকে ‘অ্যান্ড্রোপজ’ বলা হয়, যেখানে ধীরে ধীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। 

বিশেষজ্ঞদের মতে, নারীদের মেনোপজের তুলনায় পুরুষের অ্যান্ড্রোপজ অনেক ধীরগতির এবং সবার ক্ষেত্রে একই বয়সে শুরু হয় না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা স্থূলতার মতো সমস্যা থাকলে কারও কারও ৪৫ থেকে ৫০ বছর বয়সেই টেস্টোস্টেরন কমতে শুরু করতে পারে। তবে বেশির ভাগ পুরুষের ক্ষেত্রে এটি ৭০ বছরের পর দেখা দেয়। এমনকি ৮০ বছর বয়সেও শরীরে পর্যাপ্ত টেস্টোস্টেরন থাকতে পারে, যার ফলে শুক্রাণু উৎপাদন ও সন্তান জন্মদানের ক্ষমতা টিকে থাকতে পারে। 

মূলত শারীরিক ফিটনেসই এখানে বড় ভূমিকা রাখে। 

শরীরে কী কী লক্ষণ দেখা দেয়?

টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করলে দৈনন্দিন জীবনে কয়েকটি উপসর্গ চোখে পড়তে পারে। যেমন সারাক্ষণ ক্লান্ত বা অবসন্ন লাগা, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া বা শুকিয়ে আসা, যৌনইচ্ছা কমে যাওয়া এবং যৌন অক্ষমতা। পাশাপাশি বিষণ্নতা বা খিটখিটে মেজাজ কিংবা মুড সুইংও দেখা দিতে পারে।

এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করা যেতে পারে। মাত্রা খুব কম এলে আসল কারণ খুঁজতে বাড়তি পরীক্ষাও লাগতে পারে। কারণ, বয়স বা অ্যান্ড্রোপজ ছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রলেকটিন হরমোন বেড়ে যাওয়া কিংবা হাইপোগোনাডিজমের কারণেও টেস্টোস্টেরন কমে যেতে পারে। 

চিকিৎসা ও ঝুঁকির দিক

অ্যান্ড্রোপজের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটি নেওয়া যেতে পারে, যেখানে টেস্টোস্টেরন ইনজেকশন বা জেল ব্যবহার করা হয়। তবে এই চিকিৎসায় যকৃতের এনজাইম বেড়ে যাওয়া, প্রোস্টেট ক্যানসার কিংবা হৃদরোগের ঝুঁকির মতো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। তাই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এটি কখনোই নেওয়া উচিত নয়।

দীর্ঘদিন সুস্থ ও সক্ষম থাকার উপায় 

নারীদের মতো পুরুষের প্রজনন ও যৌনজীবন শেষ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স না থাকায় জীবনযাত্রার ওপর অনেক কিছুই নির্ভর করে। তাই সত্তরোর্ধ্ব বয়সেও সক্ষমতা ও টেস্টোস্টেরনের মাত্রা ভালো রাখতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি: 

১. নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন, যাতে শরীরের ফিটনেস বজায় থাকে। 

২. সুষম ও পুষ্টিকর খাবার খান এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণে রাখুন। 

৩. ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন। 

৪. ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল ও নেশাদ্রব্য এড়িয়ে চলুন, কারণ এগুলো দ্রুত অ্যান্ড্রোপজের দিকে ঠেলে দেয়। 

মানসিক চাপ, বিষণ্নতা, উদ্বেগ বা ঘুমের সমস্যা থাকলে তা গুরুত্ব দিন; প্রয়োজনে মানসিক রোগবিশেষজ্ঞের সহায়তা নিন, যেখানে কগনিটিভ বিহেভিয়র থেরাপি বা রিলাক্সেশন থেরাপি কাজে আসতে পারে। 

কোনো অন্তর্নিহিত রোগ বা নিয়মিত খাওয়া ওষুধের প্রভাবে হরমোন কমছে কিনা, তা প্রয়োজনে যাচাই করুন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

তীব্র মানসিক চাপে যেভাবে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

তীব্র মানসিক চাপে যেভাবে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

আরও পড়ুন

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

৮০ বছর পেরিয়েও কি বাবা হওয়া সম্ভব, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

মাংস ছাড়াই বাড়বে শরীরের আয়রন, জানতে হবে ৫ কৌশল

মাংস ছাড়াই বাড়বে শরীরের আয়রন, জানতে হবে ৫ কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম