Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

Advertisement

অসুস্থ না হলে বা উপসর্গ তীব্র আকার ধারণ না করলে অনেকেই চিকিৎসকের কাছে যেতে চান না। অনেক পুরুষের ক্ষেত্রে ‘সুস্থ ও শক্তিশালী’ দেখানোর মানসিক চাপ স্বাস্থ্য নিয়ে কথা বলার পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন প্রত্যাশার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়—বিশেষ করে যখন শরীরের অবস্থা আপাতদৃষ্টিতে ‘স্বাভাবিক’ মনে হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ সাতটি স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক। বয়স, জীবনযাপন, পারিবারিক ইতিহাস এবং উপসর্গের ওপর ভিত্তি করে কোন পরীক্ষা কখন এবং চিকিৎসকের সঙ্গে আলোচনা করে করা উচিত, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতের অ্যান্ড্রোলজিস্ট ও ইনস্টিটিউট অব অ্যান্ড্রোলজি অ্যান্ড সেক্সুয়াল হেলথ (আইএএসএইচ)-এর প্রতিষ্ঠাতা ডা. চিরাগ ভাণ্ডারি। 

ডা. ভাণ্ডারি বলেন, ‘একজন পুরুষের স্বাস্থ্য পরীক্ষা নির্ভর করবে তার বয়স, জীবনযাপন এবং চিকিৎসা ইতিহাসের ওপর। কম বয়সি পুরুষদের সব সময় বিস্তৃত পরীক্ষার প্রয়োজন না-ও হতে পারে; তবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ওজন বেড়ে যাওয়া, ধূমপান, ব্যায়ামের অভাব এবং অপর্যাপ্ত ঘুমের মতো অভ্যাসের কারণে বিশের কোঠার শেষ দিকেই স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।’

এর অর্থ হলো, জীবনযাপনের ধরন অনুযায়ী পরীক্ষার প্রয়োজনীয়তা ভিন্ন হয়। একই বয়সের দুজন পুরুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্বাস্থ্য পরীক্ষা লাগতে পারে। যেমন—ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলে রক্তে শর্করার পরীক্ষা উপকারী হতে পারে। আবার যৌন আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে কমতে থাকলে হরমোন পরীক্ষা করানো প্রয়োজন। বয়সের পাশাপাশি দৈনন্দিন অভ্যাস, পারিবারিক ইতিহাস ও উপসর্গগুলো কোন পরীক্ষাগুলো জরুরি, তা নির্ধারণে সাহায্য করে।

এই অ্যান্ড্রোলজিস্টের মতে, পুরুষদের যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষাগুলো বিবেচনা করা উচিত, তা নিচে তুলে ধরা হলো:

১. রক্তচাপ পর্যবেক্ষণ 

যে বিষয়গুলো পুরুষদের নিয়মিত পরীক্ষা করা উচিত, তার মধ্যে রক্তচাপ অন্যতম। অতিরিক্ত লবণ খাওয়া, ধূমপান, ওজন বৃদ্ধি এবং শারীরিক পরিশ্রমের অভাব উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। এটি অনেক সময় নীরবে এগোয়, কিন্তু ধীরে ধীরে হৃদ্যন্ত্র, কিডনি ও রক্তনালির ক্ষতি করতে পারে। পাশাপাশি এটি যৌনাঙ্গে রক্তপ্রবাহ কমিয়ে ইরেকটাইল ডিসফাংশনের কারণও হতে পারে। রিডিং বেশি এলে তা পুনরায় যাচাই করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।

২. রক্তে শর্করার পরীক্ষা 

যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, অতিরিক্ত ওজন রয়েছে বা অলস জীবনযাপন করেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণে রাখা উচিত। ফাস্টিং ব্লাড সুগার, খাবার পরের রক্তে শর্করা এবং এইচবিএওয়ানসি (HbA1c) পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা যায়। এইচবিএওয়ানসি গত তিন মাসের গড় রক্তে শর্করার চিত্র তুলে ধরে। 

৩. কোলেস্টেরল ও লিপিড প্রোফাইল 

লিপিড প্রোফাইল পরীক্ষার মাধ্যমে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা দেখা হয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাবে এসব মাত্রা বেড়ে গিয়ে ধমনীতে প্লাক জমতে পারে। সময়ের সঙ্গে এটি রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এবং যৌন সমস্যার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

৪. মুখের স্বাস্থ্য পরীক্ষা 

যারা ধূমপান করেন বা গুটকার মতো তামাকজাত পণ্য ব্যবহার করেন, তাদের মুখের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। নিয়মিত দাঁত ও মুখের পরীক্ষা করলে মুখে ঘা, অস্বাভাবিক ছোপ বা চিকিৎসকের নজরে আনার মতো অন্যান্য পরিবর্তন ধরা পড়ে। তামাক ব্যবহারে মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দ্রুত পরীক্ষা করা জরুরি। 

৫. কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা 

কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে এমন সমস্যা শনাক্ত করা যায়, যা সাধারণত বাইরে থেকে বোঝা যায় না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বিপাকীয় অন্যান্য ঝুঁকি থাকলে পুরুষদের এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। এসব পরীক্ষা অঙ্গের ক্ষতির প্রাথমিক লক্ষণ বোঝাতে সাহায্য করে।

৬. হরমোন প্রোফাইল 

পুরুষদের যৌন, প্রজনন ও সামগ্রিক স্বাস্থ্যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তি কমে যাওয়া, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, উর্বরতা সংক্রান্ত উদ্বেগ বা কারণ ছাড়াই মেজাজের পরিবর্তনের মতো সমস্যা থাকলে পরীক্ষার প্রয়োজন হতে পারে। উপসর্গ অনুযায়ী টেস্টোস্টেরন, এসএইচবিজি (SHBG), প্রোল্যাকটিন, এস্ট্রাডিওল এবং থাইরয়েড প্রোফাইল পরীক্ষা করানো যেতে পারে।

৭. প্রোস্টেট স্বাস্থ্য পরীক্ষা 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেটের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বয়স, পারিবারিক ইতিহাস ও ঝুঁকির মাত্রা বিবেচনায় পিএসএ (PSA) পরীক্ষা এবং ডিজিটাল রেকটাল পরীক্ষার পরামর্শ দেওয়া হতে পারে। সময়মতো মূল্যায়ন করলে প্রোস্টেট ক্যানসারসহ প্রোস্টেট-সম্পর্কিত বিভিন্ন সমস্যা শনাক্ত করা সহজ হয়।

পরিশেষে ডা. ভাণ্ডারি পরামর্শ দেন যে স্বাস্থ্য পরীক্ষা হওয়া উচিত ব্যক্তিভেদে আলাদা। বয়স, জীবনযাপন, পারিবারিক ইতিহাস এবং বিদ্যমান উপসর্গ—এসব বিষয়ই বিবেচনায় নেওয়া জরুরি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে কোন পরীক্ষাগুলো প্রয়োজন তা বোঝা সহজ হয় এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি আগেভাগেই মোকাবিলা করা যায়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসারের ঝুঁকি: গবেষণা

টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসারের ঝুঁকি: গবেষণা

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে কত সময় লাগে?

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার পর টেস্টোস্টেরন স্বাভাবিক হতে কত সময় লাগে?

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

দ্রুত গর্ভধারণে সহায়ক হতে পারে যে ১৪ খাবার

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

পিত্তথলিতে পাথর কেন হয়, ঝুঁকিতে কারা?

আরও পড়ুন

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

সুস্থ থাকতে পুরুষদের যে ৭ স্বাস্থ্য পরীক্ষা জরুরি

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

সকালে বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

চোখের অ্যালার্জিতে আই ড্রপের চেয়ে বেশি কার্যকর হতে পারে যে ওষুধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম