Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

Advertisement

রেলওয়ের রেকর্ডকিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার মামলায় পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও তৎকালীন সমাজকল্যাণ কর্মকর্তা (এসডব্লিউও) গোলাম কিবরীয়া। রায়ে ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর আসামি ও ওই পদে নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া পলাতক আসামি ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে রেলওয়ে পূর্বাঞ্চলে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন এবং খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

কিন্তু মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে তৎকালীন এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। পরে মূল নম্বরপত্রে ঘষামাজা ও কাটাকাটির (ওভাররাইটিং) মাধ্যমে নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের তদন্তে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় প্রার্থী মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তাতে অনুমোদন দেন তৎকালীন জিএম ইউসুফ আলী মৃধা।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

আরও পড়ুন

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম