Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

রাণীশংকৈল থানা

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় নাশকতা ও ককটেল নিক্ষেপের অভিযোগে সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে দায়ের করা একটি মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলায় যাকে বাদী দেখানো হয়েছে, সেই যুবদল নেতাই দাবি করেছেন যে মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না; থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডেকে নিয়ে সাদা কাগজে সই দিতে বললে তিনি কেবল সই করেছেন।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২০০ মিটার পশ্চিমে মূল সড়কে মশাল জ্বালিয়ে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এজাহারের বিবরণ অনুযায়ী, পারিবারিক প্রয়োজনে কাতিহার যাওয়ার পথে রাণীশংকৈল পৌর যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দক্ষিণ বাঁশবাড়ী এলাকার বাসিন্দা মো. মাহাবুব (৪২) বিষয়টি দেখতে পান। তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা মারমুখী আচরণ ও হুমকি দেয় এবং স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ারের আগুন নেভায় এবং অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাণীশংকৈল থানায় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (নম্বর-২২) দায়ের করা হয়। মামলায় ১১২ থেকে ১২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন।

তবে এজাহারের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন মামলার বাদী হিসেবে উল্লেখ থাকা মো. মাহাবুব। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আসামিদের চেনা তো দূরের কথা, এ মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘ওসি আমাকে ডেকে নিয়ে যান। একটি সাদা কাগজে সই করতে বলেন, আমি সই করেছি—আর কিছু জানি না।’

নিজেকে বাদী করে এত বড় মামলা দায়েরের বিষয়টি পরে জানতে পেরেছেন উল্লেখ করে মাহাবুব আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এ নিয়ে আমি মানসম্মানের সমস্যায় পড়েছি এবং বিব্রতকর অবস্থায় আছি।’ মামলার আসামিদের চেনেন কিনা—এমন প্রশ্নের জবাবেও তিনি স্পষ্ট জানান, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না।

বাদীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, মামলার ঘটনা সত্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত

সীমান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় দুই চিতাবাঘ

সীমান্তে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় দুই চিতাবাঘ

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

কুসংস্কার-অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য মেয়েরা

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

পোস্টার সাঁটানোর সময় হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম