Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

গ্রেফতার মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুজ্জামান সেলিম। ফাইল ছবি

Advertisement

নাশকতা মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আমিরুজ্জামান সেলিম পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি পদে রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এর আগে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি নূরুল আমিন ও যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গোলাম রব্বানীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

আরও পড়ুন

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম