Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি; এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।এছাড়া আর কোনো পথ নেই। 

তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না। এটাই আওয়ামী লীগের আসল চরিত্র—জনগণ তা দেখছে। এ কারণে জনগণ ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে তাদের পতন ঘটিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

আরও পড়ুন

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম