Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

শেখ হাসিনা ও মাহমুদা বেগম কৃক। ফাইল ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক- এরকম একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

অডিওতে মোবাইলে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে মাহমুদা বেগমকে। সেখানে হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন মহিলা লীগের এই নেত্রী। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি যুগান্তর। 

মোবাইলের অপর প্রান্তে থাকার নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি এই তো বেশি।  কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা।  আমরাও এ দলটি বানিয়েছি- এটা আমাদেরও দল।  উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে। 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না।  তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন’।

মহিলা লীগের এই নেত্রী বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা।  তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ।  ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না।  আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি।  উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন- বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ

বিবিসির প্রতিবেদন কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা

জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম