Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

সংগৃহীত

Advertisement

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই অভিপ্রায়কে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। এবার সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সাবেক উপদেষ্টার অভিমত, হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না। সেই না ফেরাকে ঘিরে কী ব্যাখ্যা আসতে পারে সমর্থকদের পক্ষ থেকে, সে বিষয়টি নিয়েই ফেসবুক পোস্টে কথা বলেছেন আসিফ নজরুল। 

তার পোস্টের সুর ব্যঙ্গাত্মক। শিরোনাম দিয়েছেন ‘জানুয়ারির কথামালা’। এরপর একাধিক সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি। পোস্টের প্রথম অংশে আসিফ নজরুল লিখেছেন, ‘ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তার জন্য জীবন দিতো। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তার চেয়ে বেশি আর কে বোঝেন!’

এরপর তিনি ‘ডিসেম্বরে ফিরব’ কথাটি নিয়ে লেখেন, ‘“ডিসেম্বরে ফিরব”—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।’

পরের মন্তব্যে প্রশ্ন তুলেছেন, ‘ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!’

আরেকটি মন্তব্যে সময় বদলের কথা বলা হয়েছে। আসিফ লিখেছেন, ‘ডিসেম্বর তো আরও আছে! দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!’

এরপর তিনি লেখেন, ‘ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।’

পোস্টের শেষ দিকে ব্যঙ্গ আরও স্পষ্ট হয়েছে। তিনি লিখেছেন, ‘তিনি ফিরতেন। বিমান ভুলে সিকিম চলে যাওয়ায় ফিরতে পারেননি।’

সবশেষ মন্তব্যে আসিফ নজরুল লিখেছেন, ‘তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।’

এদিকে দীর্ঘ দুই বছর পর হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে ক্রমেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

আরও পড়ুন

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম