Logo
Logo
×

Advertisement

অন্যান্য

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে ব্যক্তিগত কোনো পদোন্নতি, পদায়ন বা ক্ষমতায়নের বিষয় ছিল না বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, স্নেহ ও ভালোবাসা থেকে কিংবা যোগ্য মনে করেই প্রধানমন্ত্রী তাকে এই সফরে সঙ্গে নিয়েছিলেন।

সম্প্রতি এক আলোচনায় সফরের মূল অর্জন ও ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সফরের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলটি দুটি অংশে বিভক্ত ছিল। এর মধ্যে একটি ছিল বিশেষজ্ঞ দল, যারা অর্থনৈতিক বিষয়, আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে গবেষণা ও কাজ করছিল। এই দলে রেহান ও আশিক চৌধুরীর মতো ব্যক্তিরা ছিলেন।

অন্যদিকে, রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে যারা ছিলেন, তাদের ভূমিকাও ছিল অত্যন্ত সক্রিয়। 

তারেক রহমান বলেন, ‘আমাদের রাতে নোট দেওয়া হতো যে আগামীকাল বৈঠক আছে এবং জাপান পক্ষ থেকে এই তিনটি প্রশ্ন তোলা হয়েছে; এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। আমরা সেগুলো দেখে সকালে আতিকুর রহমান রোমান ভাই ও মেহেদুল ভাইদের কাছে পৌঁছে দিতাম। এটি ছিল নিয়মিত প্রক্রিয়া।’

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক বৈঠকে তাদের দেওয়া মতামত ও পরামর্শগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ ও অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সফরে কেবল পরামর্শ দেওয়ার মধ্যেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ ছিল না জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরেই তারা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং নীতিনির্ধারণী মতামতের সঙ্গে যুক্ত রয়েছেন।

পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমজনতার দলের এই নেতা বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন এনসিটিবির পাঠ্যবই প্রণয়ন করা হচ্ছিল, তখন সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বড় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল; আর সেই গুরুত্বপূর্ণ সংযোজনের দায়িত্বে আমি ছিলাম। কাজেই আমরা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সেখানে গিয়েছিলাম—বিষয়টি মোটেও তেমন নয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন যারা

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন যারা

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম