Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

ছবি: সংগৃহীত

Advertisement

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

এর প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের সংগীতা মোড় এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে নিজেদের সাংগঠনিক অবস্থানের জানান দেন। পরে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা জানান, ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে হাসিনা বাংলাদেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে যাবেন—এমন একটি খবর তাদের কানে এসেছে। এ ধরনের খবর শোনার পরপরই তারা তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

বক্তারা আরও জানান, আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন। কেউ দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

‘১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা’

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার

কুয়াকাটায় জিপে আগুন

কুয়াকাটায় জিপে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম