Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Advertisement

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি জনগণের সরকার; আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য যা প্রয়োজন তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন হবে তাই করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করব।

বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ  করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সহযোগিতা করব।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেটা সঠিক হোক বা বেঠিক হোক। বিরোধী দলের দায়িত্ব যে কোনো বিষয়ে তারা সরকারের ওপর দায় চাপাবে যে, সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ এটা জনগণ বিবেচনা করবেন। আইনশৃঙ্খলা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। 

কুড়িগ্রামে সার সংকটের বিষয়ে তিনি বলেন, সারা দেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন (কুড়িগ্রাম জেলার চারটি আসনের মধ্যে জামায়াতের তিনটি এবং একটি এনসিপির দখলে) সেখানে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কিছুটা সংকট কেটে গেছে। গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরও কিছু সময় দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার সেই বিএনপি নেতা বহিষ্কার

দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

আরও পড়ুন

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম