Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

Advertisement

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে পুরো এলাকা এবং স্থানীয় অধিবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে টানা প্রচেষ্টায় সন্ধ্যা ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাংলাবাজার এলাকায় রেলের একটি পরিত্যক্ত বগিতে বিকাল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়েই দ্রুত বন্দর ফায়ার স্টেশনের একটি এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটিসহ মোট তিনটি অগ্নিনির্বাপণকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের সচেষ্ট প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার যুগান্তরকে বলেন, এই ইয়ার্ডটিতে মূলত রেলের পরিত্যক্ত বগিগুলো এনে রাখা হয়। তবে চারদিক উন্মুক্ত ও খোলা থাকার কারণে এলাকাটি দিন-রাতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

আরও পড়ুন

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

নাচ-গানের কথা বলে ডেকে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

নাচ-গানের কথা বলে ডেকে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম