Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের রাউজানে পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম দিলদার হোসেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, স্থানীয় জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা।

অভিযোগ পেয়ে বুধবার রাতে পুলিশ ডাকাত আলমের বাড়িতে অভিযানে যায়। পুলিশ ওই বাড়ির সামনে পৌঁছালে ভেতর থেকে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দিলদার হোসেন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় ধরা পরে। তবে ডাকাত আলম ও আজিজ, রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন ও মো. বাঁচাসহ বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। গোলাগুলিতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাসুদ আলম বলেন, অভিযানের সময় গুলিবিদ্ধ অবস্থায় ধরা পরা দিলদার হোসেনের হেফাজত থেকে একটি দুনালা বন্দুক, একটি একনালা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সিসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি ও দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

আরও পড়ুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা

যুগান্তর ও এনপিওর গোলটেবিল বৈঠক সস্তা শ্রম দিয়ে টেকা যাবে না

সস্তা শ্রম দিয়ে টেকা যাবে না

চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম