Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

Advertisement

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। আমরা যদি দক্ষ কর্মী পাঠাতে না পারি, তবে শুধু সংখ্যা বাড়িয়ে কর্মী পাঠিয়ে দেশের কোনো লাভ হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে লাগেজ পরিবহণের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গত ৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি সামনে আরও ভালো ফলাফল পাওয়ার আশা করছে সরকার। প্রবাসী কর্মীদের সুবিধার্থে চট্টগ্রামে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং গেস্টহাউস নির্মাণ করা হবে। এরই মধ্যে চিকিৎসাকেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেন, প্রবাসী কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

বিদেশে কোয়ালিটি সম্পন্ন দক্ষ শ্রমিক পাঠাতে চাই: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বিদেশে কোয়ালিটি সম্পন্ন দক্ষ শ্রমিক পাঠাতে চাই: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

মধ্যরাতে গোলাগুলি ১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

আরও পড়ুন

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম