Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধ্যরাতে গোলাগুলি

১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

Advertisement

চট্টগ্রামের বাকলিয়ার অ্যাক্সেস রোড এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত মুরাদকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্য দুজন হলেন সুমন ও রুহুল আমিন।

মঙ্গলবার রাতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার রাতে বাকলিয়ার অ্যাক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। মধ্যরাতে গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই ১৫ জনকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গ্রুপের নেতা মুরাদসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, মুরাদের পিসিপিআর যাচাই করে সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম