Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। এ ঘটনায় কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত একদল নেতাকর্মী উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজার এলাকায় বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় মিছিল থেকে একদল নেতাকর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এতে কার্যালয়ের দেয়ালে সাঁটানো বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কার্যালয়ের একটি বড় টেবিলসহ তিন শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু বলেন, আমি গত দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছি। দলীয় কর্মীদের মাধ্যমে এবং সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছি, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতাদের উপস্থিতিতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে কিছু লোক বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীরা বিএনপি অফিসের চেয়ারসহ কিছু ব্যানার-পোস্টার নিয়ে গেছে। অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারসহ ১৬টি বৈদ্যুতিক পাখা নষ্ট করে দিয়েছে। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক শাস্তির দাবি জানাচ্ছি। 

তবে এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য জানতে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ডিবির অভিযানে নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম