Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন চার গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে জড়ো হন চালা ইউনিয়নের চার গ্রামের বাসিন্দারা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, চালা ইউনিয়নে রাস্তা নির্মাণের কাজকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, অনিয়মের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। 

পরে ঝাড়ু হাতে মিছিল করে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। একই সঙ্গে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান চার গ্রামের বাসিন্দারা।

ঝাড়ু মিছিল প্রসঙ্গে চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বলেন, এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ইন্ধন দিয়ে এই কাজটি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম