Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

হুমকি-ধামকি দিয়ে লাভ নেই, হাসিনার রায় কার্যকর চায় জনগণ: টুকু

দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে রোধ করা যাবে না। শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়। খুন-গুমের মতো অপরাধ করেও অনুশোচনা না করে হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের প্রান্তিক জনগণকে কিভাবে গড়ে তোলা যায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিরা যাতে নিজেদের সমৃদ্ধ করতে পারেন, খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াও এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। তাদেরই যোগ্য উত্তরসূরি আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর কিভাবে উন্নতি করা যায়, সেজন্য খাল খনন কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে টুকু বলেন, আমরা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। বিএনপি জনবান্ধব দল। বিএনপি যখন ক্ষমতায় আসে, জনগণ ভালো থাকে। জনগণকে ভালো রাখার চেষ্টা করি আমরা। আজ যাদের বকনা বাছুর বিতরণ করছি, এগুলো ঠিকভাবে লালন-পালন করা হলে একসময় তারা খামারিতে রূপান্তরিত হবেন। নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খুন-গুম করেছে। শিশু-বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছে। সেই সরকার জালেম। জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতাড়িত করেছে। আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার আসতে চায়।

শেখ হাসিনার উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।

তিনি আরও বলেন, অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। হুমকি-ধামকি দিয়ে এই দেশের জনগণকে কি রোধ করা যায়? যাবে না। এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আন্দোলন করেছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না।

অনুষ্ঠান শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

মানিকগঞ্জে হাত-পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম