Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চায়, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।

রোববার বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। বিগত ১৭ বছর রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা আপনারা কি ভুলে গেছেন? পতিত আওয়ামীলীগ সরকারের সময় সারা দেশের বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা, নির্যাতনসহ দমন-পীড়ন সহ্য করে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন।

তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামীলীগ ও বর্তমান বিরোধী পক্ষের কার্যক্রম একাকার হয়ে গেছে। তারা আগামী ডিসেম্বরে বিএনপি সরকারের পতন ঘটানোর কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সাংবিধানিকভাবে যারা রাজনীতিতে নিষিদ্ধ, তাদের পূর্বের ইতিহাস আপনারা সবাই জানেন। গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি, জনগণের কণ্ঠ চেপে ধরা, কথা বলতে না দেওয়া ও দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে। তার দাবি, নিষিদ্ধ আওয়ামীলীগ দেশে অরাজকতা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কারও নেওয়ার ক্ষমতা নেই। তিনি ভারতীয় সম্প্রসারণবাদের বিরোধিতা করে প্রয়াত খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলেন, আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের প্রভু নেই।

ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, দেশের বিদ্যুতের ঘাটতি তৈরির জন্য সরবরাহ কমিয়ে অর্ধেকে নিয়ে আসা হয়েছে।

সারের সংকট নিয়েও কথা বলেন তিনি। সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘পতিত আওয়ামীলীগের সময়ের সারের ডিলারদের আমরা বাদ দিইনি। ফ্যাসিবাদের দোসররা দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করতে কাজ করছে। কৃষকদের কাছে সহজে সার পৌঁছে দিতে আগের ডিলারের পাশাপাশি নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে। গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, বঙ্গোপসাগরে বিপুল গ্যাস মজুত রয়েছে এবং ভারত ও মিয়ানমার সেখান থেকে গ্যাস উত্তোলন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছেন বলেও তিনি দাবি করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারাই দলের মূলশক্তি। দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।’ দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, জেলা জজ আদালতের পিপি নুরতাজ আলম বাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

ওসি আবজালের ব্যতিক্রমী বিদায়

ওসি আবজালের ব্যতিক্রমী বিদায়

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম