Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে একই দিন বিকালে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। চার দিনেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকাল পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তাছলিমা আক্তার বলেন, বৃহস্পতিবার মাহি সহপাঠী তানিশা আক্তারের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ পর্যন্ত সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছি। কোথাও হদিস মিলছে না। একইভাবে তানিশার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের সহায়তা চাই।

কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার তারা মাদ্রাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, রোববার বিকালে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম